বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

সম্মান জানানোর বঙ্গ তরিকা

মুক্তিযুদ্ধ - আমাদেরকে অস্তিত্ব করেছে দান
গ্রোথিত করেছে বিশ্বের বুকে বাংলাদেশের প্রাণ । 
লাখো শহীদের রক্ত দরিয়া বিনিময়ের দরুন
সবুজের বুকে উঠলো তব স্বাধীনতার নবারুণ । 

জয়পতাকা ছিনিয়ে আনতে জিবন দিলো কত বীর
দেশমাতার মুক্তির তরে কতো নারী হারালো নীড় । 
সমকালীন বহু বিদেশী বন্ধু দাড়ালো মোদের পক্ষে
স্বাধীন হবে সোনার বাংলা এ চেতনা নিয়ে বক্ষে । 

স্বাধীন হলো দেশ - এরপর সময়ও গড়ালো বেশ
জাগলো ইচ্ছে মনে আজ দশক চারের পর
বন্ধুর ঋণ করবো শোধ একটু জানিয়ে সম্মান
সাধ্য কম তবুও স্বর্ন খচিত উপহার করবো দান ! 

করলাম নিমন্ত্রণ এসো বিদেশী বন্ধুরা মোর
হাতে তুলে নাও আমাদের এ আবেগ জড়ানো উপহার 
জুড়িয়ে প্রাণ একটু হাসো ছড়াক তা দি‍ক-বিদিক 
সামনে ক্যামেরা ছড়াক সে সোনালী ঝিলিক । 

পর্দার আড়ালে মূখ ‍টিপে হেসে কুলাঙ্গার বলে
সোনা - এত সোজা - ষোল আনাই দিয়েছি মেরে
বোকা বানিয়েছি তামাম বাঙালী বিশ্বের বুকে
আমার এই মস্ত কেরামতি বুঝবে আর কে রে ! 

সম্মান জানানোর এ বঙ্গ তরিকা দেখে
স্তভিত জাতি ভীষন লজ্জিত আজ। 
দেশের ভাবমুৃির্ত নিয়ে যারা করলো এই কাজ
তাদরে কি হবে জানতে চায় বাংলার সমাজ ...

সাকিব জামালের হাইকু - ১০

আকাশে করেছে ঘণ কালো মেঘ
জমিনে সবুজ ধান ক্ষেত ডাকে তারে কাছে
পেতে এক সোনালী যৌবন বেগ ।

নষ্টালজিয়ায় আর্দশলিপি

আধো আধো বুলি শেখার পর 
কোন এক সন্ধ্যারাতে
মা আমার হয়ে গেলেন
জিবনের প্রথম গৃহশিক্ষক ।

কেরোসিন তেলে বাতি জ্বালিয়ে
খোকাকে দিয়ে জিবনের আধার তাড়ানোর আশায় 
দিলেন প্রথমই হাতেখড়ি -
আর্দশলিপির পাঠ । 

এরপর কতো পাঠশালায়
নিলাম কতো পাঠ-কতকটা শুদ্ধ কতকটা আবার ভুল
আজও শিখছি নতুন নতুন অনেক কিছু
তবু আদর্শলিপির আবেদন সমুজ্জ্বল । 

শিক্ষার সাথে যদি না থাকে নীতি
সে শিক্ষা মানব সমাজের জন্য ভ‍ীতি 
আর আমার নৈতিক শিক্ষার বীজ
গ্রোথিত করেছিলো এই আদর্শলিপি । 

তালের পাতায় কঞ্চির কালো কলমে
লিখতাম যখন - ' অহিংসা পরম ধর্ম,
সদা সত্য কথা বলিবে কিংবা 
জীব হত্যা মহাপাপ, ইত্যাদি । - আসলে এগুলোই শিক্ষার মর্ম । 

কচি বেলার পাঠ স্থায়ী হয়
সুতরাং আগডুম -বাগডুম আর নয় 
আদর্শলিপির নীতিবোধ থাকুক অন্তরে মম
আজকের ছোট্টমনিদেরও হোক জয় ।

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

সাকিব জামালের হাইকু - ১১

শিশির কণা পড়ে ফুলের বুকে
ভালোবেসে দিলো যেন তার লালাটখানি চুমি
প্রেমে পড়লে এমনি হয় জানি ।

প্রসঙ্গ কালো র‍্যাব

শ্লোগান যার বাংলাদেশ আমার অহংকার
তারা কি হতে পারে কখনো 
ভয়ের কারন আমাদের এই জনতার ? 
উত্তর স্পষ্টত: না ।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকারে
দৃঢ়, কর্তব্যপরায়ণ, দূর্দম আর আস্থায় অবিচল যারা
হতে পারে কি ক্ষতির কারন তারা ? 
উত্তর স্পষ্টত: না । 

আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা 
আর সন্ত্রাস দমন যার কাজ 
তারা কি গড়তে পারে নষ্ট সমাজ ? 
উত্তর স্পষ্টত: না । 

তবে ! 

চেহারাটা যখন ভিন্ন দেখি
কতিপয় অসৎ কর্মকর্তার
ভয় পাওয়ার কারন থাকে তখন
যদি বিচারের আগেই হয় ক্রসফায়ার ।

কিংবা অপহরণ অথবা চাঁদাবাজির অভিযোগ
যদি কেউ করে এদেরই বিপক্ষে 
তখন সমৃদ্ধ বাংলার স্বপ্ন হয়ে যায় বিবর্ণ
হতাশার তীর এসে বিঁধে বক্ষে । 

সমাধান -

র‍্যাব বিলুপ্তি নয়
অসাধুতাকে করতে হবে বিতারণ ।
করতে হবে চেতনা আরও শাণিত 
প্রতিষ্ঠায় আইনের শাসন । 

যেহেতু,

আমার পূর্বসুরি অনেক কবি
গেয়েছেন কালোর গুনগান 
আমিও গাইতে চাই
কালো র‍্যাবের জয়গান ।