বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

ভুলে ভরা ফুলের প্রেম

যখন যৌবন শেষের কাছাকাছি
অবাক বিস্ময়ে ফুল দেখে হায় –
কমে গেছে ভ্রমরের নাচানাচি !
এ কেমন প্রেমের পরিনতি
তবে কি ভালোবেসেছে সে যৌবনকালে
নিয়ম ভেঙ্গে অতি !
কতো ভ্রমর এসেছিল-
কতো সুরে গেয়েছিলো গান ?
সত্য প্রেম কোনটি ছিলো
আজ কেন সব হয়ে যাচ্ছে ম্লান !
সময় নির্মম নাকি ভ্রমর
নাকি দুটোই - ভাবে ফুল
তবে কি যৌবন-মোহ প্রেম
ছিলো সবই মারাত্মক ভুল !
হ্যাঁ, প্রেম সে তো রয় চিরদিন
জীবন্ত সতেজ এ ধরার বুকে
থাকে অটুট-সত্য-শুদ্ধ প্রেম
বাকি সব একসময় যায় চুকে !

ভালো নাবাসার অধিকার

এই মেয়ে কথা ছিল
বলি শোনো দিয়ে মন
বাসতে চাই ভালো তোমায়
করতে মোর প্রিয়জন ।
আমার কথায় দেখি মেয়ে
করছে বিব্রত বোধ
মন বলে এতো প্রেম নয়
এক তরফা গতি রোধ !
ক্ষমা চেয়ে বললাম তারে-
আমার আছে তোমায়
যেমন ভালোবাসার অধিকার
তেমারও আছে ঠিক তেমনি
আমায় ভালো নাবাসার অধিকার ।
শুনে মেয়ে হেসে বলে -
ধন্যবাদ তোমায় ভাই
তোমার মত সব ছেলের
এমনই শ্রদ্ধাবোধ চাই ।
যে তোমায় ভালোবাসে
নিবেদন করো কেবল তারে
নিরাপদ স্বদেশ গড়ো ভাই
বাংলার সকল নারীর তরে ।

আলহামদুলিল্লাহ - হে রহমান

দু:সময় কিংবা সু-সময়
কোনটিই চিরস্থায়ী নয় ।
অহমিকামুক্ত- ধৈর্যশীলদেরই
পরিনামে হয় সর্বদা জয় ।
জীবন সাগরে ঢেউয়ের খেলা
সেতো চিরদিনই বহমান ।
সেই সফল যে বলে প্রতিক্ষণে
“আলহামদুলিল্লাহ - হে রহমান” ।

এনে দাও ভোর

রাত কি পোহাবে না ? হবে না কি ভোর ?
বইবে না কি সুবাতাস ? খুলবে না বুলন্দ দ্বোর ?
তমাশার অন্ধকারে কতো আর লুকাবে মূখ ?
বিভোর থেকে ঘুমে কি এমন পাও সুখ ?
অথচ তোমার ধরার মাঝে কাঁদে মানবকুল
শোষণ নিপিড়নে তারা আজ বিপদসংকুল
মুখে নাই আহার তাদের, কেউবা বাস্তুহারা
এমন দুর্দশা তোমায় কেন দেয়না নাড়া?
জালিম মুনাফিকেরা তাদের টুটি ধরছে চেঁপে
গুলির শব্দে মজলুম হৃদয় নিয়ত ওঠে কেঁপে
অথচ তুমি চুপ, ক্লান্তিভরা ঘুমে বিভোর
জাগো বিশ্ব মুসলিম এখনই-এনে দাও ভোর ।

একটা নজরুল চাই

একটা নজরুল চাই ভাই
বিদ্রোহী নজরুল ,
সমাজ, রাষ্ট্র, বিশ্ব যে আজ
ভয়ংকর সব সমস্যা সংকুল ।
গাইবে সে সাম্যের গান
বীর যৌবনে জাগাবে কম্পন,
শোষক নিপীড়ক করে বিদায়
বাজাবে ঢংকা, ওরাবে জয় তোরণ ।
ছড়াবে আলো আদিত্য সম
তাড়াবে অন্ধকার কাল
বঞ্চিত মানবতার নেতা হয়ে
জ্বালাবে দ্রোহের দ্বীপ্ত মশাল ।
বিষের বাঁশিতে তোলবে সুর
বিশ্বসভার মহারণ মাঝ
জাগাবে স্বপ্ন সব মানসপটে
সৃষ্টি সুখের শান্তির সমাজ ।