বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

বিরহ

আষাঢ়ের মধ্যরাত্রি
কৃত্রিমতার কোলাহল নেই
আমি জেগে আছি
কোন এক মায়াবী প্রহরে
বাতাসে বনফুলের সুবাস
কখনও তীব্র কখনও বা মৃদু
আর ছন্দময় সুরে
অঝোর বর্ষার গান ।
নৈস্বর্গিক সে রাত
স্মৃতিময় অতীত
ব্যাকুল হৃদয়ে
বিরহের তান ।
খুঁজে খুঁজে মরি
তোমাকে তাই স্মরণ করি
উষ্ণ আবেগে আপ্লুত হৃদয়ে
তোমারই সান্নিধ্য রচি ।
বাহিরে বর্ষার গান
আকুল মন-প্রাণ
জীবনের সাধ আজ নাহি মিটে
তুমি বিহনে মোর ।
এসো তুমি বারে বারে
এমিন মধুর প্রহরে
বাস্তবতা হয়ে
ভেঙ্গে স্বপ্নঘোর ।

বুধবার, ১০ আগস্ট, ২০১৬

সেদিনও ভোর হবার কথা ছিলো

সেদিনও ভোর হবার কথা ছিলো এই বাংলার আকাশে আবহমান নিয়ম মত
কিন্তু , কালো অন্ধকারের নেশাগ্রস্থ, ‘লাল-সবুজ’ বিদ্বেষী, ‘পাক’ অনুগত
হঠাৎ কিছু হায়েনার রক্ত পিপাসা জাগে - বাতাসে ভাসাতে রক্তের গন্ধ
থমকে দিতে বাংলাদেশ । দীর্ঘায়িত করতে রাত । কন্ঠ করতে স্তব্দ ।
স্টেনগান হাতে উদ্ভ্রান্ত হায়েনার দল এসে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক 
স্বপরিবারে জাতির জনককে করে খুন - জাতির কপালে ছাঁপে কলঙ্ক তিলক ।
খুন করে বাংলাদেশকে । বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে করে ধুলিস্যাত –
ভোর হলোনা আর সেদিন- কালো আধারে ঢাকে ফের বাঙলীর ভবিষ্যত ।
সময় বয়ে যায় - কুলাঙ্গাররা মাতে রাজপথে, বসে মসনদে বাংলার 
কলঙ্কের বোঝা কাধে জাতি হারায় পথ, হোচট খায় সে ক্লান্তে বারবার ।
আমনিশার দু:সময় কবে কাটবে ফের, হবে কবে বাংলায় আবার ভোর
মুছে যাবে কলঙ্কের দাগ, খুলবে কবে কুলাঙ্গারদের বিচার করার দ্বোর ?
কলঙ্ক মুক্ত বাঙালীর হাসি দেখে জাতি খুনিদের ফাঁসি কার্যকরে অবশেষে
৩৪ বছর পর, মেলে ফের আলোর রেখা সোনার বাংলার পুব আকাশে ।