রূপক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রূপক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

যতদূরে ইচ্ছে থাকো!

 

যতদূরে ইচ্ছে থাকো!

- সাকিব জামাল

থাকো তুমি, যতদূরে ইচ্ছে থাকো-
ধ্যানসংযোগে আমি তোমাকেই দেখি!
দিগন্তরেখায় আকাশ-পাতাল মিলনের সঙ্গমছল,
দূরে দূরে থেকেও কীভাবে 'মিছে' মিশে যাওয়া-
'ভ্রান্তি' দর্শকের চোখে, প্রেমিকের চোখে না!
প্রেমিক জানে, খসে পড়া উল্কাপিন্ড একদিন সেও ছিলো-
ধূমকেতুর অংশবিশেষ, প্রাণবন্ত বন্ধনে।
প্রেমিক বিশ্বাস রাখে-
পাতাল আকাশের অংশ- অসীম শূণ্যতার মাঝে!
ভালোবেসে মিশে যাওয়া আত্মারা-
দৈহিক দূরত্বে ভুগোল মানে, মনোবিজ্ঞান মানে না!


থাকো তুমি, যতদূরে ইচ্ছে থাকো!
ধ্যানসংযোগে আমি তোমাকেই দেখি,
মিলনাত্মক প্রেমে ডুবে থাকি আজন্মকাল।।

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

ত্রিবেণী

ত্রিবেণী

- সাকিব জামাল

কবিঃ মজনু।
কবিতাঃ লাইলী।
কবিজনমঃ প্রেমে ফানা!


মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

ডুবসাঁতার



ফুলবাগানে ডুবসাঁতারে দম সুখময়-
পদ্মফুলের আশায় মাঝি উজানে নাও বায়।
কামস্রোতে নেমে আসে মন আগের ঠিকানায়!

সাঁতার শিখেই তবে জলে নামো-
নইলে জেনো, মেঘে শুধুই ঘর্ষণ হবে, হ্যাঁ বৃষ্টিও হবে।
তবু, মেঘের কপাট খুলবে নাকো!

সাদা অন্তর বিনে হৃদমাজারে-
লীলাময় জগত অজানাই রবে যুগ যুগান্তর। 
যতই তোমার সময় কাটুক ডুবসাঁতারে!

রবিবার, ১০ জুন, ২০১৮

হুমমমমম

আজকের কবিতায়- না হয় একটি গল্প বলি !
ছন্দহীন চরণে না হয় কিছুটা পথ চলি !

মনে সাধ জাগলো - এক কিশোরের স্বাধীন বয়সে একটি বন্দুক কিনবে,
টাকার ব্যবস্থা করতে পরিবারের সবার উপর কর আরোপ করে-
কাউকে ভালোবেসে, কাউকে একটু কর্কষ গলায়-চোখ রাঙিয়ে !

স্বপ্ন দেখালো-
বীজতলার ধান খেতে আসলে দুষ্ট পাখিদের গুলি করে মারবে ।
পাঁকা ধান খেতে আসা বাবুই, চড়ুই তাড়াবে ।
ফল নষ্ট করার দুষ্ট পাখিদের উড়িয়ে দেবে ।
চিল, বাজ পাখিদের উচিৎ শিক্ষা দিয়ে ছাড়বে ।

সবাই খুশি -
হাতে বন্ধুক এলো কিশোরের ।
দেখানো স্বপ্ন মত কিছু কাজ চললো বটে ।
হঠাৎ একদিন বাসার আদরের কবুতরের মৃত্যুদেহ উঠোনের মাঝ !
পরিবারের সবাই অবাক - এ কেমন কাজ ?
কিশোর চালাক ভারি -
মারে উল্টো ঝাড়ি !
ভুল হতেই পারে - এ নিয়ে কেন হবে চেঁচামেচি !
পরিবারের সবাই বলে : হুমমমমম !
রব ওঠে- তাইতো , তাইতো ঝামেলা বাধানোর চেয়ে উত্তম ঘুম !