প্রকৃতির কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রকৃতির কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৬ আগস্ট, ২০২০

অপরূপা শরৎ (সনেট)

 

অপরূপা শরৎ (সনেট)

- সাকিব জামাল

শরতের সারথি সে- শাদা কাশফুল,
শিশির শুভ্রতা ভেজা- ঐ শিউলিদল,
স্নিগ্ধতা নদীর বুকে- জল টলমল,
ভেসে চলা মেঘকূল- আকাশে অতুল।
মেঘ-সূর্য লুকোচুরি- সৌন্দর্য্য প্রতুল,
সবুজের মাঠে ধান- নাঁচে নৃত্যদল,
গানে গানে ওড়ে পাখি- উচ্ছল সকল,
উঁচু শিরে ফুটে ওঠা- শাপলার ফুল।

শরৎ সারথিসব- মনে দেয় দোলা,
প্রশান্তির ছোঁয়া লাগে- হৃদয়ে গহীন।
ঋতুরানি অপরূপা- শরৎ দারুণ!
প্রেম আবেদন তার- যায় না যে ভোলা,
বাংলার শরত প্রেমে- দৃঢ়তা কঠিন।
বারবার প্রেমে পড়ে- হয়ে যায় খুন!

বুধবার, ৮ মে, ২০১৯

নববর্ষের শুভেচ্ছা

গেলো কেটে দুঃখের চৈতালি রাত,
এলো নববর্ষ, সুখের সোনালী প্রভাত।
চলুক বয়ে আগামী সময় আনন্দ প্রাণে,
মঙ্গল ধ্বনি বাজুক সব অন্তর ধ্যানে।
আসুক সফলতা জীবনে সবার কাঙ্খিতমত,
আজই বিদায় হোক আছে যার অশুভ যত।
সতত শুভেচ্ছা আজ- অজস্র শুভ কামনায়,
সুসময়ে ভরে উঠুক জীবন- প্রতিদিন পথচলায়।

রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

তুইও ভালোপা- মোগ যুবতী ফসইল্লা মাঠ!

ওরে পাগলা হাওয়া, ওরে কালবৈশাখি ঝড়,
সোনার ধান- আমার প্রাণ! 
তুইও ভালোপা- মোগ যুবতী ফসইল্লা মাঠ, 
থেমে যা! দিয়ে যা লক্ষ্মী'র বর।
টাহা কর্জ কইরা জমি করি চাষ,
এই মাঠেই মোরা স্বপ্ন দেহি বার মাস,
ঘরে বাইরে বউ, মুই, বেডা, বেডি হক্কলে-
খাটছি, কইতে গেলে- দিন নাই, রাত নাই!
ভবিষ্যত মোগ- এই ফসলেই নির্ভর।
দিয়ে যা লক্ষ্মী'র বর!
থেমে যা পাগলা হাওয়া, থেমে যা চৈতালি ঝড়।
দোহাই লাগে- খোদা তায়ালার,
তুইও ভালোপা- মোগ যুবতী ফসইল্লা মাঠ!

রবিবার, ১০ জুন, ২০১৮

সবুজেই করো নিজের আত্মপ্রকাশ

মহাবিশ্ব নিয়ে এ পর্যন্ত যত গবেষণা প্রকাশ-
একমাত্র পৃথিবীই বসবাসযোগ্য, অন্য কোথাও যাবার- মানুষের নেই অবকাশ ।
অন্য কোথাও সবুজ নেই । অন্য কোথাও তাই প্রাণও বাঁচে না ।
এ পৃথিবীতে সবুজ না থাকলে - অনুরূপ ফলাফল পেতে ব্যতিক্রম হবে না !

সবুজেই অস্তিত্বের প্রকাশ মানবের ।
সবুজ নষ্ট করা বৈশিষ্ট্য দানবের ।।

তোমাকে তোমার কসম - শ্যামল ধরা ধুসর করো না,
মাত্রার বেশি কার্বন নি:সরণ করে অক্সিজেন খেয়ো না !
সবুজের প্রজন্ম বাড়তে দাও । বাড়তে দাও জীবনের ধারা ।
সাময়িক স্বার্থ চিন্তায় পৃথিবী ধ্বংসের খেলায় হয়ো না আত্মহারা!
অন্য কোথাও যাবার- মানুষের নেই অবকাশ ।
বাঁচো সবুজে, বাঁচো নিজে ! সবুজেই করো নিজের আত্মপ্রকাশ ।।