কবি সাকিব জামাল এর জন্ম ১৯৮৫ সালের ৪ঠা ফেব্রুয়ারি গ্রাম বাংলার এক ছায়া-সুনিবিড় গ্রামে । পিরোজপুর জেলার নাজিরপুর থানার হোগলাবুনিয়া গ্রামে কেটেছে দুরন্ত ছেলেবেলা । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সম্মান সহ স্নাত্মক এবং স্নাত্মকোত্তর ডিগ্রী অর্জন করেন । কর্মজীবনে তিনি একজন ব্যাংকার। এছাড়া, তিনি বাংলাদেশ বেতারের একজন নিবন্ধিত গীতিকার ।
তার প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ: "নিবেদন", "কচুরিপানার ডকুমেন্টারি","এবং সুন্দরীতমা","কবিতা ক্যু"।
বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে তার বেশ কিছু কবিতা ।
মধ্যরাত্রির নিস্তব্দতা কবিকে প্রচন্ড মোহিত করে । মানুষের প্রেম, ভালোবাসা, জীবনের ঘাত-প্রতিঘাত, আনন্দ-বেদনা, সমসাময়িক বিষয়াবলী তাকে স্পন্দিত করে লেখার জন্য । কবি প্রায়ই বলেন, তিনি একটি ‘সমতার বিশ্ব’ দেখার অপেক্ষায় থাকেন প্রতিদিন ।

কোন মন্তব্য নেই:
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷