গানের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গানের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কেন করো বাহাদুরি?

 ঘুম ভাঙলে সকাল 

না ভাঙলে পরকাল 

কেন করো বাহাদুরি?

ও মন আমার, 

কেন করো বাহাদুরি?


দম ফুরাইলে জনম শেষে

দুই দিন আহাজারি । 

ও মন আমার, 

কেন করো বাহাদুরি?


সময় থাকতে হিসাব করো

পাপ পূণ্য কোনটা বড়?

ভালো কাজে মন বসাও 

খারাপ কর্ম দাও ছাড়ি । 

ও মন আমার, 

কেন করো বাহাদুরি?


ঘুম ভাঙলে সকাল 

না ভাঙলে পরকাল 

কেন করো বাহাদুরি?

ও মন আমার, 

কেন করো বাহাদুরি?


পরকালের কামাই করো

সকাল যদি পাও,

বৈঠা ধরে সঠিক ভাবে 

জীবনের নৌকা বাও । 

সাকিব জামাল কয়, আহা রে

মানুষ হওয়া আসল কারবারি!

ও মন আমার, 

কেন করো বাহাদুরি?


ঘুম ভাঙলে সকাল 

না ভাঙলে পরকাল 

কেন করো বাহাদুরি?

ও মন আমার, 

কেন করো বাহাদুরি?


ও মন আমার,

কেন করো বাহাদুরি?

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তুই যে আমার নয়নতারা

 

তুই যে আমার নয়নতারা

- সাকিব জামাল
তুই যে আমার নয়নতারা
আমার কলিজা,
নাড়ি ছেড়া ধন রে আমার
আমার আত্মজা ।
তুই আমার আত্মজা ।।

সুখের চেয়েও সুখ আমার
তোর মুখের হাসি
সারাবেলা তোর দুষ্টুমি
ভীষণ ভালোবাসি ।
তুই যে আমার শতফুলের
সেরা পদ্মজা ।

আমার চোখে কেবল শুধু
তোর ভালো থাকার স্বপ্ন
সইতে পারি তোর জন্য
দুনিয়ার সকল কষ্ট ।
আমার কাছে সবচেয়ে দামি
তুই রে লক্ষ্মীসোনা।

সোমবার, ২২ জুন, ২০২৬

সবার সেরা আর্জেন্টিনা

 


Argentina,  Argentina 

We Love Argentina 

From Bangladesh 

We love Messi 

We Love Maradona 

Our Love Argentina 


আইলো আবার বিশ্বকাপ 

খেলা হবে, খেলা হবে 

কেউ খাবে সেভেন আপ

আর্জেন্টিনাই কাপ পাবে!

ঠিক কিনা?

চিল্লাইয়া কও ঠিক কিনা?


আর্জেন্টিনা আর্জেন্টিনা

জিতবে কাপ আর্জেন্টিনা

আমরা সবাই আর্জেন্টিনা

সবার সেরা আর্জেন্টিনা


দল বদলের ফর্ম নিবা নি?

গোল গোল গোল কী চমৎকার গোল 

আর্জেন্টিনা দিলো গোল 

বিশ্বকাপের মুকুট আমাদেরই 

দল বদলের ফর্ম নিবা নি?

আগে আইলে আগে পাবা 

পরে আইলো দিমু না! 


আর্জেন্টিনা আর্জেন্টিনা

জিতবে কাপ আর্জেন্টিনা

আমরা সবাই আর্জেন্টিনা

সবার সেরা আর্জেন্টিনা


কোরবানি


কোরবানি, কোরবানি 

এলো কোরবানি,

সবার আগে জবাই করো 

মনের পশু খানি! 


কোরবানি, কোরবানি 

এলো কোরবানি,

সবার আগে জবাই করো 

মনের পশু খানি! 


দিল করে পাক

জানাও ঈদ মোবারাক 

পশু দাও কোরবানি,

মনের খবর নিবে খোদা

চাও তারই মেহেরবানি । 


কোরবানি, কোরবানি 

এলো কোরবানি,

সবার আগে জবাই করো 

মনের পশু খানি! 


গরিবের হক আদায় করো 

দিও না ফাঁকি 

আত্মীয়ের অংশটুকু 

রেখো না বাকি । 

সবাই মিলে ঈদ আনন্দে

গড়ো সমাজ খানি ।


কোরবানি, কোরবানি 

এলো কোরবানি,

সবার আগে জবাই করো 

মনের পশু খানি! 


সবার আগে জবাই করো 

মনের পশু খানি! 


মায়া

মায়া মায়া মায়া মায়া

এ কী মায়া! 

তুই যেন এখন আমার 

নিজের ছায়া! 


মায়া মায়া মায়া মায়া

এ কী মায়া! 

তুই যেন এখন আমার 

নিজের ছায়া! 

মায়া মায়া মায়া মায়া

এ কী মায়া! 


নদীর জলে চাঁদ ডুবেছে 

জোছনায় ফুলের ঘ্রাণ 

মহুয়া রাতের শরীর জুড়ে

কোকিল পাখির গান 

এই দেহে গেছে মিশে

তোর কাজল কায়া! 


মায়া মায়া মায়া মায়া

এ কী মায়া! 

তুই যেন এখন আমার 

নিজের ছায়া! 

মায়া মায়া মায়া মায়া

এ কী মায়া! 


ভেজা বৃক্ষে কামিনীর সুর

চোখে অনুরাগ আকাশ,  

মনের মাঝে দীপ নেভানো

ভীষণ ঘূর্ণি বাতাস!

পাল তুলে হাল ধর আমার 

ও নরম নাইয়া!


মায়া মায়া মায়া মায়া

এ কী মায়া! 

তুই যেন এখন আমার 

নিজের ছায়া! 

মায়া মায়া মায়া মায়া

এ কী মায়া! 


শনিবার, ১৩ জুন, ২০২৬

শখের পাখি

শখের পাখি 
সাকিব জামাল


আদর করে পুষে ছিলাম 
আমি একটা শখের পাখি 
হঠাৎ করে উড়ে গেলো 
দিয়া আমায় ফাঁকি  ।।
আমার শখের পাখি 
উড়ে গেলো
দিয়া আমায় ফাঁকি ।।

পাখিটা সুন্দর ছিলো
রূপে চমৎকার 
অন্তরটা ছিলো কালো
মনে অহংকার 
লোভ লালসায় ভুলে আমায়
হইছে সে বড়লোকের সাকি!

আদর করে পুষে ছিলাম 
আমি একটা শখের পাখি 
হঠাৎ করে উড়ে গেলো 
দিয়া আমায় ফাঁকি  ।।
আমার শখের পাখি 
উড়ে গেলো
দিয়া আমায় ফাঁকি ।।

মস্ত ফ্লাটে পাখি এখন 
আরাম কইরা ঘুমায় 
কষ্টে ভরা প্রেমের জখম 
আমার কলিজায় 
জেনে রাখো সুখ দুইদিন 
বেঈমানের দুঃখ চিরদিনই ! 

আদর করে পুষে ছিলাম 
আমি একটা শখের পাখি 
হঠাৎ করে উড়ে গেলো 
দিয়া আমায় ফাঁকি  ।।
আমার শখের পাখি 
উড়ে গেলো
দিয়া আমায় ফাঁকি ।।

আমার শখের পাখি 
উড়ে গেলো
দিয়া আমায় ফাঁকি ।।

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নববর্ষের গান

 

নববর্ষের গান

মনে মনে আনন্দ করছে খেলা
পাড়ায় পাড়ায় জমেছে বৈশাখি মেলা
বাজে সুরে বেসুরে আউলা ঝাউলা বাশি
মুখে মধুর গান, মিষ্টি মধুর হাসি
আহা কী আনন্দ আজ হৃদয়ে সবার
এলো বৈশাখ, এলো নববর্ষ আবার ।

তাক দুম তাক দুম ঢাক-ঢোলে সুর তোলো
মনের হিংসা বিদ্বেষ যতো সবাই ভোলো
ছড়াও ভালোবাসা নদীর মতো কলতানে
বাড়াও অন্তরে টান জাতিসত্তার গানে
আহা কী আনন্দ আজ হৃদয়ে সবার
এলো বৈশাখ, এলো নববর্ষ আবার ।

বাংলার সব মানুষ, সব বাঙালি প্রাণ
সবাই এক কাতারে, সবাই সমান
মিলেমিশে থাকবো সুখে এই শপথে
চলুক উচ্ছাস সারা বছর জুড়ে ।
আহা কী আনন্দ আজ হৃদয়ে সবার
এলো বৈশাখ, এলো নববর্ষ আবার ।

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ফানা-২

 

ফানা-২

- সাকিব জামাল
ফানা ফানা আমি ফানা
তোর ইশকে ফানা
ফানা...

তোর নয়নের নুরে
তুর পাহাড়ের মতো জ্বলে
যাই উড়ে
উড়ে অজানায়
কলব প্রেমে ধুলো ধুলো
কণা কণা...

ফানা ফানা আমি ফানা
তোর ইশকে ফানা
ফানা...

পদ্মাসনে
বসে দুজনে
মিশরের নীল নদ আমি
তুই জুলেখার মুখ
বয়ে চল, বয়ে চল
নহর ধারা..

ফানা ফানা আমি ফানা
তোর ইশকে ফানা
ফানা...

হু

 

হু

- সাকিব জামাল
নীল আসমান আমার!

মেঘ ভাসে
আমি ভাসি ।
আলো জ্বলে
আমি জ্বলি ।
বৃষ্টি নামে
সুন্দর,
তুমি সুন্দর!


ফুল হাসে
আমি হাসি ।
পাখি ডাকে
আমি ডাকি ।
নদীর জল
সুন্দর,
তুমি সুন্দর ।


সুন্দরে হতে চাই বিলীন
কেন তুমি আসো না?
মাস্তানা, আমি মাস্তানা
মুঝে হোশ নেহি!

হু,আল্লাহু
হু....

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

যখন একা একা লাগে

 মাঝ রাতে যখন একা একা লাগে

জোছনা রাতে যখন একা একা লাগে
হুতুম পেঁচার মতো তখন
জেগে থাকি আমি
সে যে কী বিষন্নতা, তুমি বুঝবে না।
যদি বুঝতে তবে ছেড়ে যেতে না।।

শীতের কুয়াশা ভিজিয়ে দেয় আমায়
চোখের জল ঝরে মিহি মিহি ফোটায়
একটা চাদর নিয়ে
এগিয়ে আসে না কেউ!
সে যে কী একাকিত্ব, তুমি বুঝবে না।
যদি বুঝতে তবে ছেড়ে যেতে না।।

মাঝ রাতে যখন একা একা লাগে
জোছনা রাতে যখন একা একা লাগে
হুতুম পেঁচার মতো তখন
জেগে থাকি আমি
সে যে কী বিষন্নতা, তুমি বুঝবে না।
যদি বুঝতে তবে ছেড়ে যেতে না।।

উত্তর হাওয়ায় কেঁপে কেঁপে আসে ভোর
সূর্য ওঠে পূবের আকাশে হেসে
অথচ আমি ডুবে যাই
তুমিহীনা ঘণঘোর আধারে!
সে যে কী অমাবস্যা, তুমি বুঝবে না।
যদি বুঝতে তবে ছেড়ে যেতে না।।

মাঝ রাতে যখন একা একা লাগে
জোছনা রাতে যখন একা একা লাগে
হুতুম পেঁচার মতো তখন
জেগে থাকি আমি
সে যে কী বিষন্নতা, তুমি বুঝবে না।
যদি বুঝতে তবে ছেড়ে যেতে না।।

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

সবার আগে বাংলাদেশ

 সবার আগে বাংলাদেশ

- সাকিব জামাল


   মা আমার বাংলাদেশি 

বাবাও এই মাটিরই লোক, 

বাংলাদেশি জাতীয়তাবাদ 

  আমার পরিচয় হোক। 


এই দেশের মাটি ও মানুষ 

সুখ আমার, আমার বেদনা! 

"সবার আগে বাংলাদেশ" 

   এটাই আমার চেতনা।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

লুকোচুরি খেলা

এই কাছে পাই তোমায়
এই পাই না,
লুকোচুরির এ খেলা, কিগো-
শেষ হবে না।।


হঠাৎ সোনালী রোদ
হঠাৎ বৃষ্টি নামে,
হঠাৎ প্রেম তোমার
হঠাৎ বিরহে থামে!
ভালোবাসার আসা-যাওয়া
ভালো লাগে না।
লুকোচুরির এ খেলা, কিগো-
শেষ হবে না।।


ক্ষণিক হাসো তুমি
ক্ষণিক করো মান,
ক্ষণিক ভাসাও আমায়
ক্ষণিক ডুবাও প্রাণ!
সুখ দুখের উথাল পাথাল
আর সয় না!
লুকোচুরির এ খেলা, কিগো-
শেষ হবে না।।

রবিবার, ৯ আগস্ট, ২০২০

ইনসমনিয়া

 

ইনসমনিয়া

- সাকিব জামাল

যেদিন ভেঙেছো প্রেমের ঘর
আমার ঘুম আসে না তারপর,
সেদিন থেকে ইনসমনিয়া চোখে
দুঃখে ভরা এই অন্তর।।


সারারাত এখন জেগে থাকি
একলা একা ঘরে,
বিরহের ঝড় বয়ে চলে
বারোটি মাস ধরে।
দু চোখের পাতা দিয়েছে আড়ি
মিলে না পরস্পর।।


চোখেরা শুধু চেয়ে থাকে
তোমার পথের দিকে,
ফিরে আসার স্বপ্ন সকল
চায় না হোক ফিকে।
তোমার অপেক্ষায় চোখের পাতায়
নির্ঘুম অষ্ট প্রহর।।


মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

এক জোছনা রাতের চাঁদ

এক জোছনা রাতের চাঁদ

- সাকিব জামাল

কেউ আমাকে দাওগো এনে
এক জোছনা রাতের চাঁদ,
আমি তাকে ভালোবেসে
হয়ে যাবো উন্মাদ।।


তার কপালে টিপ পড়াবো
কানে পড়াবো দুল,
বর্ষার জলে ভিজে ভিজে
ফুটবে কদম ফুল।
ভ্রমর এসে ফেলবে ভেঙে
তার লাজের বাঁধ।।


তার হাসির টানে ঠোঁটের মাঝে
উঠবে নদীর ঢেউ,
প্রেমের সুরে বাঁধবো যে গান
শুনবে না আর কেউ!
একা থাকার দিন হবে বিলীন
মিটবে মনের সাধ।।


বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

বাঁচতে হলে হাসতে হবে!

বাঁচতে হলে হাসতে হবে!


বাঁচতে হলে হাসতে হবে
সময় যেমনই থাক!
সব দুঃখ উড়িয়ে দিয়ে
সুখগুলো বেঁচে যাক।।

হাসির মাঝে মনে সাজে
নানান রঙের ফুল,
সৌরভে তার মিশে থাকে
স্বপ্নরা হয়ে আকুল।
সুখের সাথে চলার পথে
হাসি, জীবনের বাক।।

হাসো তুমি প্রাণভরে আজ
মুখ করো না মলিন,
হৃদয় মাঝে আনন্দ গড়ো
দুঃখ করে বিলীন।
তোমার কাছে হাসির ছলে
বাকি সব হেরে যাক।।

বুধবার, ১৮ মার্চ, ২০২০

যুগল পাখির মতো

যুগল পাখির মতো

- সাকিব জামাল

যুগল পাখির মতো দুজনে চলো
বেড়াই উড়ে ঐ আকাশ নীলিমায়,
সব স্বপ্নের ডানা মেলে মহা আনন্দে
ডুবে থাকি চিরদিনই ভালোবাসায় ।।

যুগল পাখির মতো কলরবে আজ
হোক জীবন সুখময়,
নেই কোনো বাধা, নেই কোনো লাজ
হৃদয় খুঁজুক হৃদয় ।
পাখিরা থাকে যেমন আপন নীড়ে আপন
মিস্টি মধুর সধনায় ।।

একলা পাখিরা কখনো বাঁচেনা ভালো
তুমি ছাড়া আমি তাই,
তোমার বাহুর মাঝে লুকিয়ে আমি
স্বর্গসুখ খুঁজে পাই ।
বাকি সব মিছে, কেবলই তোমারই ছোঁয়ায়
এ জীবনে বেঁচে থাকা যায় ।।

(মূলত এটি গানের কবিতা ।)

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০

হঠাৎ করিয়া গেলি চলিয়া

হঠাৎ করিয়া গেলি চলিয়া


হঠাৎ করিয়া গেলি চলিয়া
আমারে তুই ছাড়িয়া,
এখন শুনি কান্দ বসিয়া-
আঁচলে মুখ ঢাকিয়া।।

প্রেমের কালে কতো কইলাম
আমিই তোর আপনজন,
বুঝলি না তুই আমার কথা
ভাবলি মিথ্যা আয়োজন।
এখন আর কী লাভ হবেগো
পিছনের কথা ভাবিয়া।।

প্রেমের দাম যে জানে না
দুঃখ তার আজীবন,
সুখের আশা যায় যে বৃথা
দুই মনেরই মরণ।
আমারে ভুলিয়া যারে তুই,
আমি) কষ্ট যাবো সহিয়া।।
-----------
কবিতার ধরণ: পল্লীগীতির লিরিক।

রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

শিশু অধিকারের গান

তোমার কাছে আজকে যাকে
শিশু মনে হয়,
একদিন হয়তো সেই শিশুটি
করবে বিশ্বজয়।।

শিশু অধিকার নিয়ে তাই
সচেতন হও তুমি,
যত্ন আর ভালোবাসায় গড়ো
শিশু বান্ধব ভূমি।
তবেই আসবে সুদিন এখানে
সময় হবে সুখময়।।

যা শিখাবে তা-ই শিখবে
ওরা অনুকরণ প্রিয়,
ভালো মানুষ হয়ে বেড়ে ওঠার
শিক্ষাটুকু দিও।
শিশু অধিকার নিশ্চিত হলে
মানবতার হবে জয়।।

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

বয়স হলো তোর, বুঝ হলো না!

ভোলা মন, মন আমার
ভুলের মাঝে রইলি সারাক্ষণ
বয়স হলো তোর, বুঝ হলো না-
চিনলি না আপনজন।।

তোরে কে খাওয়াইলো, কে পরাইলো
ছোট ছিলি যখন,
এখন তোর কাজের দোহাই, বাঁচার দোহাই
ভুলতে নিরঞ্জন ।
বয়স হলো তোর, বুঝ হলো না-
চিনলি না আপনজন।।

বসে একা তুই নিরিবিলি
ভেবে দেখরে বোকা মন,
কেমন থাকবি, কেমন রইবি
ঐ আন্ধার ঘরের কোন ।
বয়স হলো তোর, বুঝ হলো না-
চিনলি না আপনজন।।

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

প্রেম উপহার

যতো ব্যথা দাও
নেই ভয় আর,
ব্যথা আমার-
প্রেমও উপহার!

বলেছিলে তুমি-
কাছে এসে,
তাড়িয়ে দেবে-
দুঃখ ভালোবেসে ।
ভুলে গেলে আজ-
ওয়াদা তোমার!
দুঃখ আমার-
প্রেমও উপহার!

তবু আমি চাই-
তুমি সুখ পাও,
নতুন প্রেমে তুমি-
নতুন নাও বাও!
তোমার ভালো থাকা-
ভালো থাকা আমার,
বিরহ আমার-
প্রেমও উপহার!

লা লা লা...
লালা লালা লা...