শ্রদ্ধা স্মরণের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শ্রদ্ধা স্মরণের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২ অক্টোবর, ২০১৯

দেবীর নিমন্ত্রণে ভেজো শুদ্ধ জলে

সবুজ পাতার মতো ভেজো- দেহ। অদৃশ্য বাতাসের মতো ভেজো- মন।
সবুজ পাতার উপর-নিচ, কিনার, শিরা-উপশিরা সব পরিচ্ছন্ন হোক।
অন্তর মমও পরিচ্ছন্ন হোক একই সাথে।
দেবীর নিমন্ত্রণে- আকাশ থেকে নেমে আসা শারদীয় বর্ষার জল, ভেজো সেই শুদ্ধ জলে!
তারপর, গাও অসুর বিনাশী গান। দূর্গতি বিনাশ হোক। উত্সব হোক সবার নির্বিশেষে।
মঙ্গলালোক জ্বলুক। আজকের আবেশী মনে সময় বয়ে চলুক বছরজুড়ে।

পুনশ্চ, শারদীয় বর্ষার শুদ্ধ জলে ভেজো- সকলে।
----
উৎসর্গ: সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের।

রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮

এ কেবলই একটু দৃষ্টি সীমানার অতিক্রম

আজ আমার মনের আকাশ বেদনায় নীল,
দুঃখ ভারে মনটি ভীষণ কালো !
ভালো লাগার একটি গানের প্রদীপ ছিলো আমার-
নিভে গেলো চিরতরে তার আলো ।


বিরহ বেদনার দু চোখের সাগর থেকে ঝরা লোনা বৃষ্টির জল -
হয়তো শুষে নেবে অনার্দ্র মাটির তল !
তবুও কি ভুলতে পারবো শুয়াচাঁন পাখি বলে তোমার সুরের টান ?
না, কখনো না । প্রিয় বারী সিদ্দিকী তুমি চির অম্লান ।


পাতাল বিছানায়- তোমাকে শুইয়ে দিলেও
চির বিদায় বলছেনা এই হৃদয় !
কবি রুদ্রের ভাষায়ই বলি -
চলে যাওয়াই প্রস্থান নয় !


তোমাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সব ফুলেরা বলেছে-
তাদের সুবাসে তোমারই ছোঁয়া দেবে বারবার ।
বেদনার সুর বাঁজিয়ে সব বাঁশি বলেছে-
তাদের সুরে হবে তোমারই জয়গান ঝংকার ।


জানি, নশ্বর এই পৃথিবী ছেড়ে সবাই চলে যায় একদিন ।
কেউই নয় এর ব্যতিক্রম ।
তাই, গ্রহণ করো আমার বিনম্র শদ্ধাঞ্জলি, কথা দিচ্ছি তবে- মনের মনি কোঠায় তুমি রবে বেঁচে চিরদিন ।
এ কেবলই একটু দৃষ্টি সীমানার অতিক্রম !
---------------------------------------------------------------
উৎসর্গ : প্রিয় কন্ঠ শিল্পী বারী সিদ্দিকীকে ।