শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

কৃষ্ণাণীফুল

একটু উষ্ণতার জন্যে
- সাকিব জামাল

কেটে গেছে ক্রান্তিকাল কৃষ্ণাণীর। জমেছে পৌষপার্বন।
ভালোবাসার উঠোনে, যৌবনা দু' চুলোর বুকে- 
ফুটেছে ভাপা পিঠার ফুল। মৌঘ্রাণে মাতাল চারপাশ।
ভ্রমর ছুটে আসে আসে...


দূরে, বারান্দায়, আমি কৃষক। স্বপ্নে বিভোর।
জমি চাষ। নতুন ফসল। সমৃদ্ধ প্রজন্ম-
এসব ভাবনায় উত্তাল ভাবনগর!
সোনালী আলোয়, দেখি, চাঁদ হয়ে ভাসে কৃষ্ণাণীর মুখ। 
হাসি ঝরে মিটিমিটি। চোখ ডাকে কাছে কাছে...


একটু উষ্ণতার জন্যে- 
ভ্রমর হয়ে সহিত থাকি কৃষ্ণাণীফুলে!

শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

সুবর্ণ বিজয়

 সুবর্ণ বিজয়

- সাকিব জামাল


দেখো, বিজয়ের গৌরব নিয়ে বুকে,

লাল-সবুজ পতাকা ঐ উড়ছে।

সুবর্ণ ক্ষণে, এই সোনার বাংলায়-

স্বাধীনতার সুখে সবাই ভাসছে।



আজ, মাথা উঁচু বাঙালি সকল

যেন ফুটেছে শাপলা ফুল!

স্বপ্ন পুরণে তাঁরা চলছে ছুটে-

যেন দুরন্ত বাঘের কুল!

ইলিশের মতো শুভ্র রঙে-

সবার মন যেন সাজছে!

কাঠালের ঐ মৌ মৌ ঘ্রাণে-

আনন্দে প্রাণ আজ হাসছে!



দোয়েলের শিসে, মাতোয়ারা গানে-

নেঁচে উঠেছে, আজ, যেমন হৃদয়।

এমন শুভ ক্ষণে, প্রার্থনা করি মনে-

থাকুক বাঙালি ভালো সবসময়।

ডিসেম্বর

 ডিসেম্বর

- সাকিব জামাল


মার্চ থেকে ডিসেম্বর, একাত্তর। 

সবুজ চত্বরে চত্বরে লাল রক্তের দাগ- 

কোনটি দীর্ঘ ঘুমের, কোনটি তাজা! 

সেসব রক্তবীজ জেগে ওঠে-

ষোল তারিখে, লাল-সবুজ পতাকা হয়ে।

শহীদদের আত্মারা দুঃখ ভুলে, 

চোখ মেলে তাকায় আকাশে-

মাথা উঁচু করে। উল্লসিত। 

মুক্তিযোদ্ধা ও জনতার সাথে,

অদৃশ্যতই, শামিল হয় বিজয় মিছিলে।



অবাক বিশ্ব দেখে- 

বাঙালির বীরত্ব। পতাকা। দেশ।



আজ, আমরা, অনুজেরা, আলো জ্বালাই, 

এগিয়ে চলি, ফের গান গাই-

ডিসেম্বরের।

প্রতিবিপ্লব

 প্রতিবিপ্লব

- সাকিব জামাল


তোমাকে পাঠের নেশায় ধরেছে, বেপরোয়া।

অথচ পাতা উল্টোতে দিচ্ছো না তুমি!

যদিও ইংগিতে বুঝি-

পি.টি.ও

কী করি?

হঠাৎ উড়ে যায়- গাঙচিল। 

আমিও বাসা বাঁধি পাথরের খাঁজে!