বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০

বসন্ত ভালোবাসায়- সখী কাছে আয়!

বসন্ত ভালোবাসায়- সখী কাছে আয়!

- সাকিব জামাল

বসন্ত-ভালোবাসা মিলেছে আজ এক মোহনায়!
ভালোবাসার স্রোতে, বসন্ত বিলাসে,
তোরই ভাঁজে ভাঁজে- ভেসে যেতে মন চায় ।
             ভেসে যেতে মন চায়-
মিলনের মোহনায়, ঢেউয়ে ঢেউয়ে নেঁচে নেঁচে
             যতোদূর যাওয়া যায়...
ভালোবাসার বসন্ত- এবারে বৈশ্বিক হবে!
তামাম পৃথিবীর বুকে বুকে প্রণয় লীলা রবে
আমার সঙ্গতে বাজবে সুর একান্ত ভালোবাসায়-
            ভেসে যেতে মন চায়!
            যতোদূর যাওয়া যায়...
কাছে আয়, সংশয় ভেঙে সখী- কাছে আয়....
বসন্ত-ভালোবাসা মিলেছে আজ এক মোহনায়!
-----------------
উৎসর্গঃ কফিল ও লিজা দম্পতিকে ।

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০

কুহুকুহু ডেকে যাও...

কুহুকুহু ডেকে যাও...

সাকিব জামাল

নতুনকুঁড়ি, নতুন ফুল, নতুন সুরের প্রেমে-
কুহুকুহু কে ডাকে আমায়?
               ও সে, পত্রঝরা বিরহী বৃক্ষডাল,
               দ্রোহ লুকিয়ে রাখা শিমুললাল,
               জাগরণের গানে মাতোয়ালা পাখিসব।
বিরহ ব্যথায়, শীতনিদ্রায়, ডুবন্ত হৃদয়-
দেয় দোলা ফের! বসন্ত এসেছে ...
               জেগে ওঠাে প্রেমে,
               জেগে ওঠাে দ্রোহে!
              ভালোবাসা ছড়ানো নেশায় করো কলরব।
বসন্ত এসেছে, জেগে ওঠো, কুহুকুহু ডেকে যাও....

রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০

আমি আগের নম্বরেই আছি!

আমি আগের নম্বরেই আছি!

- সাকিব জামাল

চেনা-জানা আসা-যাওয়ার পথ, আড্ডাস্থল, বন্ধুমহল, কন্ঠস্বর কলরব।
মোবাইল নম্বর। ফেসবুক, ম্যাসেঞ্জার, ইমো একাউন্ট...
বদলে গেছো তুমি, বদলে গেছে সব।
বাস্তব কিংবা ভার্চুয়াল জগত কোথাও পাচ্ছি না খুঁজে তোমায়!
কী এমন হলো তোমার! মাস্টার্স শেষ, প্রেম শেষ! হঠাৎ বিরহ বৃষ্টি-
তোমার সাজলো বোধহয় নতুন পৃথিবী। ভেসে গেলো চোখ আমার,
যুগল স্বপ্নগুলোর- এখন একেলা চলা, একেলা দৃষ্টি!
হয়তো, নিজের মতো, তুমি বদলে নিয়েছো তোমায়- আমায় উপেক্ষা করে!
বেকার ছেলে আমি- বদলাতে পারিনি কিছু! না-বাইরে, না-ঘরে!
তবু, যদি ফের জাগে, স্মৃতির নিউরণ তোমার-
ইচ্ছে হলে, হ্যালো বলতে পারো!
আমি আগের নম্বরেই আছি...

চড়ুইপাখিমন

চড়ুইপাখিমন

- সাকিব জামাল

সারাক্ষণ, খুঁজি আমি- 'বাবুই' প্রিয়জন,
অথচ, বাসা বাঁধতে বায়না ধরে 'চড়ুইপাখিমন'!
মনকে বলি বাবুই হও,
কষ্ট করে 'মুক্ত' রও!
চড়ুইসুখবিলাস এক মিথ্যে আয়োজন।

হিমালয় না পারো, উঁইঢিবি গড়ো!

হিমালয় না পারো, উঁইঢিবি গড়ো!

- সাকিব জামাল

শুরু করো... হিমালয় না পারো, উঁইঢিবি গড়ো!
পাতালভেদী সংগ্রামে পাখনায় শক্তি জমে,
মুক্তাকাশে ওড়াউড়ি হয় নির্বিঘ্ন স্বাধীনতায়।
জীবন এমন হোক তরুণে ভাবনায়-
পার্শ্বক্ষতির ভয়ে তুমি নয়, লুকিয়ে কাঁপুক শোষকদল!
স্বপ্ন হোক 'মানবাধিকার মহাকাশ' জয়।
আলোকমুখী যাত্রায়- বাজুক মাদল!

শুরু করো... হিমালয় না পারো, উঁইঢিবি গড়ো!

ভালোবাসার প্রতিশ্রুতিটুকু থাক!

ভালোবাসার প্রতিশ্রুতিটুকু থাক!

- সাকিব জামাল

জল-মাটি চক্রে ভালোবাসার কিছুক্ষণ মূলত জীবন!

ভালোবসার জলে, রহমে স্রষ্টার, মায়ের সীমাহীন কষ্টের ফসল-
পৃথিবীর বুকে প্রকৃতির আদরে বেড়ে চলা আমার ।
আপনজন, প্রিয়জনতো বটেই, এমনকি প্রাণী, উদ্ভিদ, জড়পদার্থ-
সবাই, সবকিছুই কিন্তু ভালোবেসেছে আমাকে!
অবশ্য, সব মানবকেই ভালোবাসে তারা ।
অন্যথায়, বাঁচতে পারেনা কেউ- অনুভূতি সুখ বা দুঃখ যা-ই হোক!
সময়ের নিরন্তর ছুটে চলায়- শুরু থেকে বয়স বেড়ে চলে ঠিক,
অজানা শেষপ্রান্তের হিসেবে কমে যায় বছর বছর-
একসময়, অবেশষ, মাটি!
এ জল-মাটি চক্রে ভালোবাসার কিছুক্ষণ মূলত জীবন!

প্রতিদান?

কৃতজ্ঞ মানবমাত্রই উচিৎ প্রতিদান- ভালোবাসা।
জন্মবার্ষিকীতে আমার, ভালোবাসার প্রতিশ্রুতিটুকু থাক।।

রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০

অবিরত বর্ষাকাল আমার!

অবিরত বর্ষাকাল আমার!

- সাকিব জামাল

শীত যায় যায়, বসন্ত আসে আসে...
সে দোলায় মন আমার অহেতুক ভাসে!
জানি, তোমার মন হবে না পরিবর্তন, তুমি আসবে না।
তোমার যাত্রা সুখের সীমান্ত বরাবর, আমার দুঃখের সমান্তরালে!
সমান্তরাল রেখায় মিলন নেই।
উল্টো, প্রেমের সময় বাষ্প হয়, বিরহ জমায়েত করে মেঘ-
অবিরত বর্ষা নামে। আজন্মকাল।
একটিই ঋতু জীবনে আমারঃ দুঃখ-বিরহের বর্ষাকাল!
চলছে, চলবে...
কতো স্বপ্ন, কতো সুখ-
কাগজে নৌকার মতো ভেসে যায়, ডুবে যায় বর্ষার জলে!