শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

দুঃ

 দুঃ

- সাকিব জামাল


যতটুকু কপাল আমার, ততটুকুই দুঃখে ভরা!

সুখগ্রাসী সময়ে, যাপিত জীবনে আমার, 

সব শব্দের পূর্বে, চোখ বন্ধ করে এখন- 

'দুঃ' উপসর্গ বসাই আমি।

তারপর চলি পথ...

এবং এখানে কোন ডপলার ইফেক্ট নেই!



যতটুকু কপাল আমার, ততটুকুই দুঃখে ভরা!

একটি অপরাজেয় গল্পের অপেক্ষায়!

 একটি অপরাজেয় গল্পের অপেক্ষায়!

- সাকিব জামাল


শুনেছি, বিলুপ্ত প্রায়। অথচ প্রতিদিনই দেখা পাই তার!

বলছি, শকুনের কথা। শকুনের দলের কথা।

পথে-ঘাটে, অফিসে অথবা 

এমন কি প্রার্থনা ঘরে

কোথাও বাদ নেই, 

সর্বত্র বেপরোয়া ওড়ে-

সুযোগ পেলেই- খামচে ধরে,

ছোবল মেরে কেড়ে নেয়- অধিকার আমার।


কেউ আছো, মানবাধিকার মঞ্চে উঠে-

শকুন বধের অপরাজেয় গল্প শোনাবে আমাকে!