প্রাক্তন নীড়
সাকিব জামাল
গ্রামে; সন্ধ্যা নামার রঙে
যতোটুকু দুঃখ মিশে থাকে আমার
সিকিভাগ তার, যদি জমা নাও তুমিতবেই প্রিয়তমা; হবো না আর
অন্যপথের যাত্রী। প্রাক্তন নীড়ে-
ফিরে ফের গড়বো বসতি।
স্বাক্ষী দিগন্তরেখা।
বিষাদরঙ ভেঙে;
চরাচরের পাখিদের সাথে মিশে যাবো।
একাকীত্ব দিবো বিসর্জন! তুমি
ধরবে মিলনের গান, নিস্তব্ধ রাতে
এই ডালে, ওই ডালে;
জোনাকিদের আলোকসজ্জায়
মাতাল নৈসর্গিক প্রেমে!
আহ্! সন্ধ্যায়, প্রতিটি সন্ধ্যায়-
ফিরি প্রাক্তন নীড়ে; মন চায়,
অথচ ফেরা হয় না আর!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন