সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আঙুলে ফোঁটে সোনামুখি সুঁই

 

আঙুলে ফোঁটে সোনামুখি সুঁই

- সাকিব জামাল
লাল টিপে নীল জমেছে, মন খারাপ সমুদ্র
আলতা কিনে কি হবে, বিষন্ন বিকেল।
ঢেকি'র পিটে পা পিছলে যায়,
নাইয়া গেছে দূর দেশে।

হৃদয়ে চিড়ে চ্যাপ্টা স্বপ্ন, ননদী হাসে!
আউলা কেশের মানে বোঝে না। দূর ছাই!
শুটকি মাছের গন্ধে;
যৌবন গেলো যমের পেটে, আঙুলে ফোঁটে সোনামুখি সুঁই!

নববর্ষের গান

 

নববর্ষের গান

মনে মনে আনন্দ করছে খেলা
পাড়ায় পাড়ায় জমেছে বৈশাখি মেলা
বাজে সুরে বেসুরে আউলা ঝাউলা বাশি
মুখে মধুর গান, মিষ্টি মধুর হাসি
আহা কী আনন্দ আজ হৃদয়ে সবার
এলো বৈশাখ, এলো নববর্ষ আবার ।

তাক দুম তাক দুম ঢাক-ঢোলে সুর তোলো
মনের হিংসা বিদ্বেষ যতো সবাই ভোলো
ছড়াও ভালোবাসা নদীর মতো কলতানে
বাড়াও অন্তরে টান জাতিসত্তার গানে
আহা কী আনন্দ আজ হৃদয়ে সবার
এলো বৈশাখ, এলো নববর্ষ আবার ।

বাংলার সব মানুষ, সব বাঙালি প্রাণ
সবাই এক কাতারে, সবাই সমান
মিলেমিশে থাকবো সুখে এই শপথে
চলুক উচ্ছাস সারা বছর জুড়ে ।
আহা কী আনন্দ আজ হৃদয়ে সবার
এলো বৈশাখ, এলো নববর্ষ আবার ।

রিদমিক বিরহ

 রিদমিক বিরহ

- সাকিব জামাল


আকাশে প্রচুর ঢেউ ছিল গতকাল রাতে;

সাগর শান্ত। চাঁদ উঠেছিল মনে, ফাঁদে

এমনসব কালে রিদমিক বিরহ

আমাকে তীব্র ভালোবাসে। তুমি আসবে না, বাজি!

ভোরে, কর্পোরেট সফলতা আমায় ঘিরে

তুমি এলে- নীল শাড়ি পরে! বাজি হেরে

হাতে হাত বন্দি হলো। টাকার নোটে ফোটে-

বসন্তদিনের ফুল। বসন্তবৃষ্টি আবেদনহীন!

আর হলুদ পাঞ্জাবি উড়ে গেছে ঝড়ে

সেইসব একেলা একেলা রিদমিক বিরহে!

টিউনিং ফর্ক

 টিউনিং ফর্ক

- সাকিব জামাল


রাতের শরীরে এতো আলো থাকে, দিনের সূর্য তুচ্ছ প্রায়।

নো ডিপ্রেশন, জুনিয়র!

নিউরনসমস্ত প্রেমে রাখো আঁধারে, হাওয়া আদমেরই।