মানবতার ক্ষমতায়ন
- সাকিব জামাল
অগ্রজ-অনুজ ঐক্যহীনে,
একলা মানুষ বোকা!
অধিকার আদায়ের সংগ্রামে,
ফলাফল হয়- ধোঁকা!
মানবতার ক্ষমতায়নে-
চাই দায়িত্ববোধের টান।
প্রজন্ম দূরত্বে ভেদাভেদ নয়,
ধরো মানবপ্রেমের গান।
মানবতার ক্ষমতায়ন
- সাকিব জামাল
অগ্রজ-অনুজ ঐক্যহীনে,
একলা মানুষ বোকা!
অধিকার আদায়ের সংগ্রামে,
ফলাফল হয়- ধোঁকা!
মানবতার ক্ষমতায়নে-
চাই দায়িত্ববোধের টান।
প্রজন্ম দূরত্বে ভেদাভেদ নয়,
ধরো মানবপ্রেমের গান।
বেঁচে আছেন, শঙ্খ ঘোষ, দৃষ্টির আড়ালে!
- সাকিব জামাল
কোন কবি'র প্রয়াণে আমি 'বিদায়' জানাই না,
এ কেবল দৃষ্টি সীমানার অতিক্রম!
কবি বেঁচে থাকেন অনন্ত আগামীর মাঝে-
মানুষের ভালোবাসায়।
বেঁচে থাকুন, কবি শঙ্খ ঘোষ।
অনন্তকালের ভালোবাসা!
"আবার আমাদের দেখা হবে কখনো
দেখা হবে তুলসীতলায় দেখা হবে বাঁশের সাঁকোয়
দেখা হবে সুপুরি বনের কিনারে!"
ঠিক, তোমার কবিতার মতো-
বিশ্বাস রাখি,
সমকাল ছাপিয়ে মহাকালের আত্মিক বন্ধনে-
তোমার মৃত্যু নেই!
বিষাদের 'বিদায়' শব্দটি বেমানান
তোমার জন্যে।
তোমাকে প্রকৃতির ভালোবাসা।
নক্ষত্রমণ্ডলে হোক তোমার
জাঁকজমক বাসা!
ধ্যানসংযোগে পাঠকেরা
তোমায় ঘিরে থাকুক চিরকাল।
শঙ্খ ঘোষ, বিদায় নয়,
অনন্তকালের ভালোবাসা!
অভিমান
- সাকিব জামাল
জোয়ার-ভাটায় ছেড়ে দিয়েছি তরী, নিজে আর বাইবো না!
উজানে বাইতে গেলে
শত্রুর দেখা পাই,
স্রোতমুখী বৈঠা টানে
নৈতিকতা হারাই!
জোয়ার-ভাটায় ছেড়ে দিয়েছি তরী, নিজে আর বাইবো না!
এ আমার হতাশা নয়
খাপ খাইয়ে চলা,
নিজেকে সামলে নিয়ে-
আঁকা নিজের চিত্রকলা।
দ্রোহপ্রেম এখন, বিপদমাখা ভীষণ!
সঙ্গীবিহীন
একলা রাতদিন-
কাঁদতে আর পারবো না!
জোয়ার-ভাটায় ছেড়ে দিয়েছি তরী, নিজে আর বাইবো না!
সলোকপ্রার্থী
- সাকিব জামাল
আমি কেবল তোমার রঙের সলোকপ্রার্থী!
রহমে তোমার, অধমের দাগমাখা কলবে-
প্রয়োজনমতো 'নিয়ন্ত্রিত'
আলোকধারা বয়।
সাথে ঠিক ঠিক,
প্রেমিক পায়-
তৃষ্ণার ছায়া, নিয়মমাফিক।
জেগে ওঠে প্রেমে,
সতেজ রয়।
তোমার 'নিরাকার' নূরে-
দূর হয় আঁধার,
দূর হয় ভয়।
বাঁচে আদম সন্তান তোমার মহব্বতে।
আমি কেবল তোমার রঙের সলোকপ্রার্থী।
বৃক্ষমানবী
- সাকিব জামাল
তুমি হও বৃক্ষের মতো,
ফলজ, ফুলেল, ছায়া-মায়াময়।
আমি ও জাতক আমার, তোমায় জড়িয়ে বাঁচুক!
তোমার সবুজপাতায় সালোকসংশ্লেষণে-
যাপিত জীবন সবার সতেজ থাকুক।
সৌরভে তুমি-
রাখো পৃথিবী ঘ্রাণময়।
ফলজ পরিপক্বতায় তোমার-
সভ্যতা অব্যাহত রয়।
সন্তান কিংবা প্রেমিক অথবা সভ্যতা
প্রাণবন্ত অপরূপ।
যদি হও মানবী তুমি-
বৃক্ষ প্রতিরূপ
বৃষ্টি, তোমার অভাবে...
- সাকিব জামাল
আকাশে যতোই থাকুক মেঘ মেঘ ভাব,
তুমি নেই পাশে, তাই বৃষ্টির অভাব!
অথচ, এই মন চায় এখন-
প্রেমপবিত্র বৃষ্টি নামুক আজ,
বাজুক কথার নুপুর তোমার,
মাতুক অঙ্গে অঙ্গে কারুকাজ!
টাপুর টুপুর কাটুক সময়,
ছলাৎ ছলাৎ চলুক রাত,
জলজযাত্রায় সিক্ত হোক জমিন,
মুছে যাক বিরহবরাত!
ছুটে এসো, দ্রুত তুমি, ময়ূর পেখম মায়ায়,
তাপদগ্ধ একেলা ভুবন, বৃষ্টিহীন কেটে যায়!