বকুল ফুলঃ দ্য লাস্ট এপিসোড
- সাকিব জামাল
বকুল ফুল অপছন্দ আমার,
গন্ধে অনুভব করি ভীষণ বিরহবোধ!
এই মালা কখনও গেঁথো না সখি,
প্রয়োজনে দিও
আতর, লোবানে বিদায়!
বকুল ফুলঃ দ্য লাস্ট এপিসোড
- সাকিব জামাল
বকুল ফুল অপছন্দ আমার,
গন্ধে অনুভব করি ভীষণ বিরহবোধ!
এই মালা কখনও গেঁথো না সখি,
প্রয়োজনে দিও
আতর, লোবানে বিদায়!
একটা চড়ুই পাখি, নারী!
সাকিব জামাল
জীবন ঝইরা গ্যাছে কদম ফুলের লগে এক বর্ষায়!
তারপর থেকে যত বর্ষা নামে, চুল ভেজায়
রাতের কৌশলগত স্ট্রাটেজিতে
ওসব দাগ কাটে না
মনের বারান্দায় ।
বেলকুনিতে একটা চড়ুই পাখি থাকে এখন।
জায়গা দিছ, আদার দিও, সহিত থাকমু লগে, এইতো!
চিঠি পাইনি, এআই জানে না!
সাকিব জামাল
শ্রাবণ শেষ । অপেক্ষার কাঁটাবনে
ক্লান্ত চোখের প্রাণ, তখনও বন্ধ হয়নি সমুদ্রস্রোত
অথচ দেখি, দখিনের হাওয়া দোল দেয় কাশফুলে
নীল আসমানে শাদা মেঘের কাফন ওড়ে
উন্মুক্ত প্রান্তরে একলা আমি বন্দি
তোমার উচ্চ মাধ্যমিক খোলা চুলে,
চিঠি, কোনরূপ পাইনি তখন!
আর্টিফিশল ইন্টেলিজেন্স
এখন চিঠি লেখে আমাদের, বিরহবোধে। প্রেম?
নিলামের এস্থেটিক আইটেম এইজনমে!