রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

খুব কাছে, সূর্যাস্ত

 

খুব কাছে, সূর্যাস্ত

- সাকিব জামাল
নক্ষত্র-নক্ষত্র দুরত্ব লুকিয়ে, দিনান্তে
ঘরে ফেরা পাখি'র মনস্তত্ত্ব
শঙ্খচিল বোঝে না ।
পশ্চিমাকাশের রঙে, নুনজমাট চোখ
জেব্রাক্রসিং ভুলে, শর্টকাট দুঃখ
তাড়াবার ধ্যানে, ছায়া থেকে কখন বিচ্ছিন্ন
এপিটাফ লেখা হয়, বহু আগে তার
সন্ধ্যারাতের দেয়ালে!

ঘোর

 

ঘোর

- সাকিব জামাল
গাঢ় কালো পাপড়িসব
এইবিধ নন্দনতত্ত্বে, কী করে
রাঙানো থাকে জাদুময়? বুঝি না!
এই বেসাতি, হয়তো
টপ আইকিউ প্রেমিক পর্যন্ত
ঘোর লাগিয়ে রাখে ।
দারুণ সিক্রেট কোড, যখন
বলো, ভালোবাসি!
জ্বালাও, জ্বলি । নিভে যাই;
ঠোঁটে তোমার ইচ্ছে, ফুঁ!

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বিরহযাপন

 বিরহযাপন

- সাকিব জামাল


যখন বৃষ্টির কবিতা চাই

তখনই ওঠে রোদ,

আহ্, জীবনঃ প্রেমের নয়,

পুরোটাই বিরোহবোধ!

এই বোধে, এই শোকে

কান্নাসুরে হই ফিদা,

একদিন বলে দেব ঠিকই

ইউনিভার্স, আল বিদা!

ও সখিগন - মীরাবাঈ

 ও সখিগন - মীরাবাঈ

- সাকিব জামাল


ও সখিগন, আমি প্রেমে পাগল এমন

অথচ দেখে না কেউ।


বন্ধুয়া থাকে দূরে, তারে বিহনে,

কী করে ঘুমাই আমি খাটে

তারে ছাড়া ফুলের শয্যা সেও আমায়

তরবারির মতো কাটে ।


কেবলই বোঝে সে, এই ব্যথা

বিরহে হয়েছে যে ছুরিকাহত

জহুরি চেনে যেমন রত্ন

কতটা খাঁটি অথবা খাঁদ কত।


আমি হারিয়েছি তাঁরে!

যাতনায়; ঘুরে ঘুরে পাইনি ঔষধ

কোনও ডাক্তারের দ্বারে ।


মীরা ডাকে হে ঈশ্বর, হে কৃষ্ণ

কেবল তুমিই দিতে পারো আমায় আরোগ্য!

-------

মূল কবি: মীরাবাঈ, অনুবাদ: সাকিব জামাল ।

অপেক্ষা, অপূর্ব!

 অপেক্ষা, অপূর্ব!

- সাকিব জামাল


চোখের নীচে কালো দাগ;

কারে দেখাবো? নিন্দুকের দল

বোঝে না অপেক্ষার

নন্দনতত্ত্ব! এইটুকু তো শিওর,

বনলতা সেনের কাজল অথবা

জীবনানন্দের ক্লান্ত চোখ,

গুনগুন গায় জীবনের গান।

অপেক্ষা, অপূর্ব সবসময়!

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সফর

 সফর

সাকিব জামাল 


বাগানে ভ্রমর হয়ে উড়ছিলাম প্রেমে

ফুলের কাছে চেয়েছিলাম একটু খুশবো দেহের 

উপেক্ষা, অহংকারে দেখা হয় না আমাদের!

অহংকার ছিল তাঁর, মোহ আমারঃ

পছন্দ হয়নি, এঞ্জেলিক বার্ড

হঠাৎ উড়ে এলো তাই;

ভ্রমরের ভ্রম কেড়ে নিল, কেড়ে নিল

ফুলের রাতের অহংকার।  

প্রেমিক আমি সেই ফুল খুঁজি,  

ফুল খোঁজে কী প্রেমিক? 

সফরে সফরে, ক্লান্ত চোখে

আয়ু ফুরায়ে যায় যায় আমার।

-------

এবং ঘনঘটা

এবং ঘনঘটা 

সাকিব জামাল 

এই যে বৃষ্টি ঝরে
সাথে ঝরে পড়ি আমি,
কদমফুল খসে পড়ে যাতনায় 
এবং শ্রাবণে একটা শালিক 
বিরহবোধে কাঁদে, একা!
এইসব তুমি টের পাও?
যদি পাও, তবে এখনও 
প্রাক্তন হওনি?
ফিরে এসো। এসো তুমি 
ঘণঘটা'র বকুল তলে
একদিন! ভেজবো....

ললি এলিয়েনা M2100E

 ললি এলিয়েনা M2100E

- সাকিব জামাল

হঠাৎ ললি এলিয়েনা'র কার্টেসি কল পেয়ে
বহুদিন পরে, বের হলাম রাতে, লং ড্রাইভ প্ল্যান ।
ওর স্পেসশিপটা এবার আরও আপডেটেড,
প্ল্যানেট ফ্লাইয়িং মোডে উড়ছিলাম প্রেমে, যখন
উপরে উঠি, তখন কী সুন্দর নীচের পৃথিবী!
পাহাড় চেয়ে থাকে হরিণী'র চোখে,
ঝর্ণা বয়ে যায় শীতল পাটির নকশায়
নান্দনিক সমতলে!
ভালোবাসো, ললি?
"কসমিক কসম!
তোমায় ছাড়া কী করে বাঁচি!"
অনামিকায়-অনামিকায়, দুজনে
'রেড রোজ লাভ' অ্যাপস ইনস্টল করে,
ফিরি মাটির বুকে ভোরে, দেখা হয় আবার যদি!
--------