সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩

ফুলশয্যা

যে রাতের দীর্ঘায়ু কামনায়
বেজে বেজে ওঠে সানাইয়ের সুর
প্রার্থণা করে রাতে বিছানার ফুল ।
সে রাতে দুটি হৃদয়ের একই স্পন্দন
মর্ত্যের বুকে স্বর্গ খোজে দুটি মন
প্রেমের কাব্য রচনায় যুগলেরা ব্যকুল ।

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

হ্যালির ধুমকেতু এবং আমি

হঠাৎ করেই এসেছি তোমার আকাশে
মিশে যাব অনন্তে হয়তোবা কিছুক্ষণ পরে
বলছি আবারও মোর ধ্রুবসত্য যে প্রেম
নিবেদিত ছিলো তা কেবলই তোমার সকাশে ।
হ্যালির ধুমকেতু থেকেও আছে আমার ভিন্নতা
সেতো আসে ফিরে দেরীতে হলেও প্রতি ছিয়াত্ত্বর বছর পর
আমি আসবনা ফিরে কোনদিন, ডাকবনা তোমায়
চিরদিনের তরেই আমার এ ছিন্নতা ।
ভালো থেকো তুমি অনেক অনেক বেশী
মনে রেখ মোরে, করিওনা আমি সে আকুতি
তারপরেও যদি ভুলে কখনো মনে পড়ে মোরে
আকাশ পানে চেয়ে দেখো - কি সুন্দর শুণ্যতা !

আকাঙ্ক্ষা

আমি বলতে পারি যা মন চায় আমার
কারন দেশের সংবিধান দিয়েছে আমায়
সে অধিকার
বাক-স্বাধীনতার ।
আমি চাইতে পারি আমার অধিকার
পুরোপুরি কড়ায়-গন্ডায়
কারন রাষ্ট্র করেছে স্বীকার
আমার মৌলিক অধিকার ।
আমি দেখতে চাই 
স্বধীন বিচার ব্যবস্থা
দুর্নীতি মুক্ত প্রশাসণ
এবং ন্যায়পাল ।
পেতে চাই সবার
সাংবিধানিক সব অধিকার
আর পেতে চাই
সমৃদ্ধ বাংলা - সূখী দিনকাল ।

নবীনের পথচলা

যে পথে চলছো নবীন সে পথ কি তোমার চেনা
শুরু কোথায় তার, কোথায় তার শেষ ঠিকানা ?
সে পথ শেষে আলোর ঝলকানি নাকি অন্ধকার গলি
যে স্বপ্ন নিয়ে চলছো তুমি - কেউ হবেনা তো তার বলি ?
সুখের জন্য যে পথচলা - দু:খ যেন না পায় কেউ
শুভাশিস্ তোমায় ঘিরে থাকুক - না লাগে যেন কলঙ্কের ঢেউ ।
তোমার পথ করতে সুগম কাউকে দিওনা আঘাত
শান্তির অণ্বেষনে বেড়িয়ে - করোনা কারও শান্তির ব্যঘাত ।

বন্ধুত্ব

এসো না গড়ে তুলি বন্ধুত্ব
ভালোবাসায় ভরে উঠুক সারাবিশ্ব
হৃদয়ে হৃদয় জানুক
মনে জানুক মন
স্রষ্টার সৃষ্টিদের মাঝে
হোক দৃঢ় বন্ধন ।
জাগুক প্রেম হৃদয়ে মম-সমুদ্রসম
দুজনেরই তরে
বিষন্নতা দূরে যাক
বৈশাখী ঝড়ে ।
শুভক্ষণ আসুক ফিরে বারবার
বন্ধু হব-দুজনে দুজনার ।
হৃদয়ের জন্য হৃদয়
দিব বিলিয়ে
হব মোরা নিদর্শণ
প্রেমের অমর ভুবনে ।