মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

চাই কদম, চাই প্রেম

হে নয়ন শীতলকারী মালিনী মোর
তোর কাছে -
চাই কদম, চাই প্রেম ।
এই আষাঢ়ে কোন আষাঢ়ে গল্প নয়
তোর কাছে -
চাই রিমঝিম ভালোবাসা- সেই তো মণি মুক্তা হেম ।
জানি প্রেমেও জৈব যৌগের বহুরূপতা আছে
ছলা কলা অথবা রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই
প্রেমও নাকি তেমনি !
যারা প্রেম করছে সবাই কসম করেই এ কথা বলেছে !
তবুও সাহস করি - তোর কাছে যাওয়ার
কেন জানিস ?
শুনেছি কদম ফুল তোর ভীষন প্রিয় ।
পথশিশুদের কাছ থেকে অনেক আদর করেই চড়া দামে কিনে নিয়ে
ভালোবাসার আভিজাত্য দেখাস্ তুই
তাইতো এই বর্ষার মত তোকে ছুতে চাই
কদম ফুলকে ভালোবেসে সিক্ত বর্ষার মতই ।
কিফিরিয়ে দিবি ? নাকি কদমফুলের মত কিনে নিবি ! প্রেম অভিসারে প্রত্যাশায় বিনামূল্যে !
হে নয়ন শীতলকারী মালিনী মোর
অপেক্ষায় রইলাম -
প্রস্ফুটিত কদম তলায়।

নয়নে নয়ন রাখো

নয়নে নয়ন রাখো বন্ধু ।
নয়নে নয়ন রেখে - চয়ন করতে চাই প্রেমের কবিতা জনম জনম
সময় হবে কি একটু তোমার ? পাশে বসবার - কসম, এই প্রথম !
ভালোবাসার ছবক নিতে মন চাইছে - ভীষন শূন্যতা হৃদয় মাঝে মোর
প্রশমনে এগিয়ে আসো । নইলে নিশ্চত হবে ঝর - ঘুর্ণিঘোর -
ধুলির মত উড়ে যাব । তুমি বিনে কে আছে আঁচলে জড়াবে বন্ধু
নয়নে নয়ন রাখো - ঐতো দেখছি প্রেম । না রাখলে বিষাদ সিন্ধু ।
নয়নে নয়ন রাখো বন্ধু ।
নয়নে নয়ন রেখে - শুনাতে চাই যৌবনের জয়গান হয়ে জিয়ন কাঠি
নয়তো স্বল্পায়ু হবে মৌবন ! হবেনা সুরের গুঞ্জন ! জীবন মরু - মাটি ।
ভালোবাসার ছবক নিতে মন চাইছে - একাকি থাকার যন্ত্রনায় কাতর মন
দূরীভুত করতে এগিয়ে আসো । নইলে নিশ্চত অমাবস্যার অন্ধকার -
কালো ছায়ায় ঢেকে যাব । তুমি বিনে কে আছে আলো ছড়াবে বন্ধুবর
নয়নে নয়ন রাখো - ঐতো দেখছি পূর্ণিমা । না রাখলে কৃষ্ণ গহব্বর ।
নয়নে নয়ন রাখো বন্ধু ।

আতা গাছে তোতা পাখি ( রিমিক )

আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
কিনে দেব লাল শাড়ি
হবে নাকি বউ !
যদি বউ সাজো গো
আরও সুন্দর লাগবে গো .......
আতা গাছে তোতা পাখি
পাখি গেলো উড়ে
বউ না পেয়ে কাটাই সময়
দেবদাস হয়ে ঘুরে !
ইসসসসসসসসসসস
দোলারে দোলারে দোলা দোলা......
ডালিম গাছও গেলো মরে
বউ এখন অন্য ঘরে
বন্য হয়ে হন্য হই
এ কবিতাটা পড়ে ।
কবিতা পড়ার প্রহর এসেছে
রাতেরই অন্ধকারে........
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
জীবনখানা তুমি গড়ো
দায়ী নয়তো কেউ ।

মানবতার কবর বালুচরে

সমুদ্রে ঢেউ আছড়ে পরে
রচে মানবতার কবর বালুচরে
অথচ বিশ্ব তাকিয়ে অর্থনীতি বোঝে
সমুদ্রে ভাসার ভিন্ন মানে খোজে !
বিশ্ব করে এক কালে লুন্ঠন
সম্পদ করে একত্রে জড়ো
আজ ঢেকে অবগুন্ঠণ
ভাবে মানবতার চেয়ে অর্থ বড় !
সমুদ্রে ঢেউ আছড়ে পরে
রচে মানবতার কবর বালুচরে
অথচ বহুজাতিক কোম্পানি নতুন বাজার খোজে
লাভ-লোকসানের খুটি নাটি বোঝে !
দিবা রাত্রি বিশ্ব করে শোষণ
সম্পদের গড়ে তারা পাহাড়
আজ ঢেকে অবগুন্ঠণ
ভাবে দারিদ্রতা মোচনের চেয়ে বাজার বড় !
সমুদ্রে ঢেউ আছড়ে পরে
রচে মানবতার কবর বালুচরে
অথচ সন্ত্রসীরা ক্ষমতার আশায়
মাতে অস্ত্রের নগ্ন খেলায় !
বিশ্বের স্থিতিশীলতা করে নষ্ট
তৈরী করে কিছু ভ্রষ্ট পথ
আজ ঢেকে অবগুন্ঠণ
ভাবে জনতার চেয়ে বড় মসনদ !
--------------------------------------------------
উৎসর্গ : আয়লান কুর্দিকে
---------------------------------------------------------------


বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

সহযাত্রী

আমি অবাক হই এই ভেবে যে
আমার চলার পথের সহযাত্রী সে তুমি
ক্ষণিকের তোমার সহযাত্রা আমাকে এ প্রার্থণায় করেছিল নিমগ্ন 
"‍শেষ নাহি হোক মোদের একসাথে পথচলা"
আমি আজও শুনি রিমঝিম বৃষ্টির সুর
পাশে অনুভব করি তোমায়
কল্পনায় ভেসে ওঠে তোমার প্রিয়মূখ
তোমার বাহুডোরে বাধা মোর বাহু
যেন বাধা পড়েছি আমি তোমাতে
মহাকালের ডাকও যেন ছিন্ন না করে মোদের
-প্রার্থণা করেছি আমি যতক্ষণ ছিলাম তোমার সাথে ।
হে প্রিয়া, তুমি ছিলে মোর স্বপ্ন মানবী
সহযাত্রী হিসেবে তোমায় পাব ভাবিনি কোনদিন
তবুও যেটুকু সময় তোমায় কাছে পেয়েছি
সেই অল্প-স্বল্প-সঙ্গ-গল্প
মোর জীবনের শ্রেষ্ঠ সময়
সহযাত্রী-সহযাত্রী হও মোর সারাক্ষণ-সারাজীবনের
কোথাও যেওনা রেখে মোরে
মোর অনন্ত যাত্রা বি‍নে ।