মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

ঈদের শেষে

ঈদের শেষে খানিক পরে
ভুলিস নারে মন
জেগেছিল সবার তরে
যে ভ্রাতৃত্ব বন্ধন ।
ভালোবেসে রাখিস ধরে
আজকের দিনের ভাব
ধনী গরিব ভেদাভেদ হীন
এ সময়টুকুর ছাপ ।
ঈদের শেষেও থাকুক মম
এ আত্মার বন্ধন চিরদিন
পুরো বর্ষ থাকুক হর্ষ
দু:খ করে লীন ।
ভালোবেসে থাকরে মন
সদা আজকের ন্যায়
বয়ে যাক শান্তির বাতাস
তব তামাম দুনিয়ায় ।

সুকেশিনী

সুকেশিনী, দেখে তোমার চুল
হয়ে ভীষণ আত্মহারা
ফিসফিস করে বলে
নীল আকাশের সব তারা –
" ইচ্ছে করে নেমে এসে
হই তোমার খোপার ফুল
থাকি তোমার প্রেমে বিভোর
হয়ে আমি চির ব্যাকুল ।
জ্বলি মিটিমিটি প্রতি রাতে
তোমার চুলের মাঝে
ভালোবেসে মিশে থাকি
সুকোমল খোপার ভাজে । "

চাই কদম, চাই প্রেম

হে নয়ন শীতলকারী মালিনী মোর
তোর কাছে -
চাই কদম, চাই প্রেম ।
এই আষাঢ়ে কোন আষাঢ়ে গল্প নয়
তোর কাছে -
চাই রিমঝিম ভালোবাসা- সেই তো মণি মুক্তা হেম ।
জানি প্রেমেও জৈব যৌগের বহুরূপতা আছে
ছলা কলা অথবা রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই
প্রেমও নাকি তেমনি !
যারা প্রেম করছে সবাই কসম করেই এ কথা বলেছে !
তবুও সাহস করি - তোর কাছে যাওয়ার
কেন জানিস ?
শুনেছি কদম ফুল তোর ভীষন প্রিয় ।
পথশিশুদের কাছ থেকে অনেক আদর করেই চড়া দামে কিনে নিয়ে
ভালোবাসার আভিজাত্য দেখাস্ তুই
তাইতো এই বর্ষার মত তোকে ছুতে চাই
কদম ফুলকে ভালোবেসে সিক্ত বর্ষার মতই ।
কিফিরিয়ে দিবি ? নাকি কদমফুলের মত কিনে নিবি ! প্রেম অভিসারে প্রত্যাশায় বিনামূল্যে !
হে নয়ন শীতলকারী মালিনী মোর
অপেক্ষায় রইলাম -
প্রস্ফুটিত কদম তলায়।

নয়নে নয়ন রাখো

নয়নে নয়ন রাখো বন্ধু ।
নয়নে নয়ন রেখে - চয়ন করতে চাই প্রেমের কবিতা জনম জনম
সময় হবে কি একটু তোমার ? পাশে বসবার - কসম, এই প্রথম !
ভালোবাসার ছবক নিতে মন চাইছে - ভীষন শূন্যতা হৃদয় মাঝে মোর
প্রশমনে এগিয়ে আসো । নইলে নিশ্চত হবে ঝর - ঘুর্ণিঘোর -
ধুলির মত উড়ে যাব । তুমি বিনে কে আছে আঁচলে জড়াবে বন্ধু
নয়নে নয়ন রাখো - ঐতো দেখছি প্রেম । না রাখলে বিষাদ সিন্ধু ।
নয়নে নয়ন রাখো বন্ধু ।
নয়নে নয়ন রেখে - শুনাতে চাই যৌবনের জয়গান হয়ে জিয়ন কাঠি
নয়তো স্বল্পায়ু হবে মৌবন ! হবেনা সুরের গুঞ্জন ! জীবন মরু - মাটি ।
ভালোবাসার ছবক নিতে মন চাইছে - একাকি থাকার যন্ত্রনায় কাতর মন
দূরীভুত করতে এগিয়ে আসো । নইলে নিশ্চত অমাবস্যার অন্ধকার -
কালো ছায়ায় ঢেকে যাব । তুমি বিনে কে আছে আলো ছড়াবে বন্ধুবর
নয়নে নয়ন রাখো - ঐতো দেখছি পূর্ণিমা । না রাখলে কৃষ্ণ গহব্বর ।
নয়নে নয়ন রাখো বন্ধু ।

আতা গাছে তোতা পাখি ( রিমিক )

আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
কিনে দেব লাল শাড়ি
হবে নাকি বউ !
যদি বউ সাজো গো
আরও সুন্দর লাগবে গো .......
আতা গাছে তোতা পাখি
পাখি গেলো উড়ে
বউ না পেয়ে কাটাই সময়
দেবদাস হয়ে ঘুরে !
ইসসসসসসসসসসস
দোলারে দোলারে দোলা দোলা......
ডালিম গাছও গেলো মরে
বউ এখন অন্য ঘরে
বন্য হয়ে হন্য হই
এ কবিতাটা পড়ে ।
কবিতা পড়ার প্রহর এসেছে
রাতেরই অন্ধকারে........
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
জীবনখানা তুমি গড়ো
দায়ী নয়তো কেউ ।