মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

জোনাকী এবং জীবন

নদীর বাঁকে হোগলাপাতার বনে
আধারে বসেছে জোনাকীর হাট
নিস্তব্দ রাতে নির্জন মাঠ ঘাট-
আমি পথিক কালের নৌকায় –
চোখে দেখি এমন প্রাকৃতিক দৃশ‌্য
জীবনের মানে করি পাঠ ।


মিটি মিটি জ্বলে আর নেভে-
আলো আর আঁধার -
তবু জোনাকীরা চঞ্চল !
স্বপ্ন আর দু:স্বপ্নের খেলায় –
আশা আর নিরাশা ভরা
মানব জীবন অবিকল ।

ও বন্ধু তুমি শুনতে কি পাও

ও বন্ধু তুমি শুনতে কি পাও-
বানভাসি মানুষে কান্নার রোল
গগন বিদারী আহাজারি, হাহাকার
তবে কিভাবে রও - নির্বিকার ?


উবাস্তু মানুষজন আশ্রয়হীন, না খেয়ে কাটছে দিন,
রোগে-শোকে জরাগ্রস্থ, দু:খের সাগরে ভাসে, সুখ শব্দটি হয়েছে বিলীন ।
একটু সাহায্য পাবার আশায় চাতক পাখির মত তাকিয়ে রয়-
"হামাগো কেউ নাইগো" বলে বাতাস ভারী করে কেঁদে কেঁদে কয় ।


খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা - সব মৌলিক অধিকার হারা তারা আজ
এমন বিপর্যয়ে, মানবিক আবেদনে - নিরব থাকতে পারে কি - ব্যাক্তি, রাষ্ট্র, সামাজ?


যদি তুমি এসব বেদনার্ত পঙক্তিমালা শোনো –
তবে মানবিক চোখে তাকাও ।যতটুকু পারো- পাশে দাড়াও ।
অন্যজনকেও হাত বাড়াতে বলো - বানভাসি স্বজনগুলো একটু ভালো থাকুক
“মানুষের জন্য মানুষ” কথাটি তব চির সত্য হউক ।

রাত গভীর, ভাবনা গভীর

দিনের বেলায় আনন্দ মেলায়
কাটে সময় সুখের ভেলায় ।
বেশতো চলে যায় দিন - হেলায় খেলায়
বিচ্ছেদের ভাবনা আসে মনে - গোধুলী বেলায় !
এরপর যখন আঁধার নামে -
রাত গভীর, ভাবনা গভীর ।
হিসেব কষে হৃদয়, অতীত করে স্মরণ ।
জীবন-যৌবন, আয়-ব্যয় আর অতিবাহিত সময়
হলো কি সঠিক পথে সব কর্ম সম্পাদন ?
ভেবে উথাল-পাতাল হয় এই মন ।
সময় গড়ায় - চোখের পাতায় ঘুম এসে যায়
ভাবে মন - যদি ঘুম হয়ে যায় পাতাল বিছানায় !
ক্ষণিকের অতিথী তুমি-আমি
আসা-যাওয়ার নাই জানা কোন তিথী !
শেষ বিচারে সফলতা-বিফলতা কি ?
কি এই জীবনের মানে ?
ভাবো মন বসে কাজীর আসনে -
গভীর রাতে নিরলস ধ্যাণে ।

প্রেম রাধিকার ধ্যানে

গুন গুনিয়ে কইও ভ্রমর যাইয়া ফুলের কানে ।
একলা কৃষ্ণ বসে আছে প্রেম রাধিকার ধ্যানে ।।


কৃষ্ণ পাগল হইবরে আইজ যদি না পায় তারে
না জুড়াইলে মনের আগুন - বাঁচা যায় কেমনে ।


গুন গুনিয়ে কইও ভ্রমর যাইয়া ফুলের কানে ।
একলা কৃষ্ণ বসে আছে প্রেম রাধিকার ধ্যানে ।।


রাধিকা বড়ই পাষাণ, ফুল বনে রয় সারাক্ষণ
লয়না খোজ, কৃষ্ণ প্রাণ উতলা তার বিহনে ।


গুন গুনিয়ে কইও ভ্রমর যাইয়া ফুলের কানে ।
একলা কৃষ্ণ বসে আছে প্রেম রাধিকার ধ্যানে ।।


যদি থাকে মায়া মনে, রাধিকা যেন আসে গোপনে
নইলে কৃষ্ণ চইলা যাইবো দুই চোখ যায় যেখানে ।


গুন গুনিয়ে কইও ভ্রমর যাইয়া ফুলের কানে ।
একলা কৃষ্ণ বসে আছে প্রেম রাধিকার ধ্যানে ।।

তোমাকে নিয়ে

একটি গল্প লিখতে চাই
এই জীবনে তোমাকে নিয়ে
শুধু তোমাকে নিয়ে ...


একটি কবিতা পড়তে চাই
এই জীবনে তোমাকে নিয়ে
শুধু তোমাকে নিয়ে ...


একটি গান গাইতে চাই
এই জীবনে তোমাকে নিয়ে
শুধু তোমাকে নিয়ে ...


একটি ছবি আঁকতে চাই
এই জীবনে তোমাকে নিয়ে
শুধু তোমাকে নিয়ে ...


একটি স্বপ্ন দেখতে চাই
এই জীবনে তোমাকে নিয়ে
শুধু তোমাকে নিয়ে ...