রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

বহমান অস্তিত্ব আমার


আমি
অথবা
এই আমার
প্রিয় বাংলাদেশ।
অস্তিত্ব আমার যেভাবে:
ভাষা আন্দোলন: স্বপ্ন বীজ স্বাধীনতার।
যুক্তফ্রন্ট নির্বাচন: স্বপ্ন বীজ অঙ্কুরোদগম ঝংকার।
ছাপান্নোর শাসনতন্ত্র আন্দোলন: স্বপ্নের চারা গাছের শিকড় গড়া শক্ত করে।
বাষট্টির শিক্ষা আন্দোলন: আলোকমূখী অভিযাত্রায় বিস্তার সবুজ ডাল-পালার সম্মুখ সমরে।
ছিষট্টির ছয় দফা আন্দোলন: বিশ্ব কাঁপিয়ে, হাঁক হাকিয়ে, সবুজ গাছের শক্তি  স্বকীয়তার জানান দেয়া হুংকারে।
উনসত্তরে গণ-অভ্যূত্থান: সতেজ মাখা সবুজ গাছে লাল ফুলের কাঙ্খিত স্বাধীনতার মুকুল আসে, স্বমহিমায় উঁচু নিজ শিড়স্ত্রাণ।
একাত্তরে মুক্তিযুদ্ধ: সবুজ গাছে লাল ফুল শোভিত হলো, মুক্তিযুদ্ধে  বিজয় এলো- স্বাধীনতা, নতুন মানচিত্র, বাংলাদেশ, আমার অস্তিত্ব বহমান।


----------
কবিতাটির গঠন সম্পর্কিত তথ্য-
বিদ্র: লাইনগুলো মিডল এলাইনমেন্ট করলে প্রায় স্মৃতিসৌধের মতো দেখা যাবে।

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

'চিন্তার বিজয়' আসুক!

'চিন্তার বিজয়' আসুক!

- সাকিব জামাল

'মুক্তিযোদ্ধার তালিকায় রাজাকারের নাম'
                     অথবা
'রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম'
এসব জাতির বদনাম!
                      এসব দেশের বদনাম!

এ আর কিছু নয়-
       এক নির্বুদ্ধিতার চক্র,
এদের চিন্তা পরাধীন,
         চেতনায় সর্বদা বক্র!
নির্মোহভাবে দায়িত্ব পালনে-
         যদি হয় কেউ ব্যর্থ,
ভাবতে হবে- দুর্জন তাকে,
     চিন্তার জগত তার নষ্ট!

                                      সুচিন্তায়-
                                ‘চিন্তার বিজয়’
                     আসুক সোনার বাংলায়।।

একাত্তরের অনুসিদ্ধান্ত

বলা যায়, আমার বর্তমান এই হাসিমুখও রক্তে কেনা একাত্তরে!
অবাক হবার কিছু নেই, এই বাংলায় 'বিজয়' না এলে-
হয়তো হাসতেই ভুলে যেতো বাঙালি- জনম জনম ধরে!
বিশ্বাস না হলে-
চেয়ে দেখো পৃথিবীর পরাধীন প্রান্তরে প্রান্তরে,
ওরা হাসতে পারে না!
বলা যায়, তোমার বর্তমান ঐ হাসিমুখও রক্তে কেনা একাত্তরে!
অকৃতজ্ঞ হবার দু:সাহস দেখাও কি করে?
সব পরিস্থিতিতে উচিত হবে-
একাত্তরের বীরদের প্রতি,
            এদেশের প্রতি,
  এদেশের মানুষের প্রতি,
ভালোবাসা রাখো অন্তরজুড়ে।

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে,
সব অনুজকেই বুঝতে হবে একাত্তরের এই অনুসিদ্ধান্ত।।

যে আগুনে পদ্ম ফোটে

যে আগুনে পদ্ম ফোটে


একবিন্দু আগুন দিয়ে জ্বালানো যায় শতসিন্ধু আগুন।
শতসিন্ধু আগুন দিয়ে নেভানো যায় না একবিন্দু আগুন।
প্রথাগত পৃথিবী ব্যবহারে সবাই অভ্যস্ত আমরা।
অথচ, এটিও সত্য!
'প্রেম' আগুনে নেভানো যায় সব ধরণের 'কাম' আগুন। এর বহমান ধারায়-
বিস্তরে সুবিন্যস্ত প্রেম: 'দমকল বাহিনী' জ্বলন্ত মন আগুনের।
যদি ব্যর্থ হও-
প্রেম আগুনে জ্বলো ফের!

যে আগুনে পদ্ম ফোটে- প্রেমের আগুন।।

Santa Claus' Gift

Santa Claus' Gift
-Sakib Jamal

Santa Claus, Santa Claus
What do you bring?
The Lovely time has began
By Christmas lighting.

My demand to you
Give a flute like thing,
I will tune into it
To love human being.