বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

সম্প্রীতি

 

সম্প্রীতি

স্কুলে আমরা যেমন বন্ধু
   সারা জীবনেও তাই,
ধর্ম নিয়ে আমাদের মাঝে
  কখনও বিরোধ নাই!

যার ধর্ম সে করবে পালন
    কেউ দিব না বাধা,
সম্প্রীতির এই বন্ধন সবার
   হৃদয়ে থাকুক গাঁথা।

এই শরতে দোলো হে বিপ্লবিনী!

 

এই শরতে দোলো হে বিপ্লবিনী!

শরৎ সন্ধ্যায়,
এলোমেলো বাতাস লাগছে গায়
মন চায়, কাশফুলের মতো দোলো তুমি,
দোলো হে বিপ্লবিনী, রাতের গভীরতায়!
শরাবান তহুরার পেয়ালাসব তোমার,
আমাকে দাও। দাও প্রেম আর দ্রোহের ছবক।
আকাশে উড়ুক মেঘ তাড়ানো স্বপ্নের সফেন,
শ্বেত কপোতের গানে গানে।
আসুক ভোর, নতুন সূর্যের-
অনন্য উষ্ণতায়!

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

পাগলাটে একটা স্বপ্ন আছে আমার

 পাগলাটে একটা স্বপ্ন আছে আমার!

- সাকিব জামাল 


পাগলাটে একটা স্বপ্ন আছে আমার! 

এই পৃথিবীর বুকে একদিন, 

সমগ্র জমিন হবে মানচিত্রহীন 

এবং শাসকবিহীন! 

মানুষ হবে পরম মানবিক। 

এই শতকে অথবা পরে 

গ্রহে গ্রহে যখন সভ্যতা হবে 

স্বপ্ন আমার হবেই হবে সঠিক!

শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

রাষ্ট্রসংস্কার

 রাষ্ট্রসংস্কার

- সাকিব জামাল


সবার আগে দরকার, 

আপন মনের সংস্কার! 

        যা কিছু মন্দ সব 

তাড়িয়ে দাও দূরে, 

       যা কিছু সবার ভালো 

গ্রহণ করো সুরে। 

সেই সুরে ধরো তুমি 

            পরিবর্তনের গান, 

তবেই আসবে ফিরে 

          বাংলাদেশের প্রাণ। 

শুদ্ধ মনে, শুদ্ধ চিন্তায় 

হোক রাষ্ট্র সংস্কার, 

তারুণ্যের এই অভিযাত্রা 

রুখবে সাধ্য কার? 

পুনশ্চ, সবার আগে দরকার, 

আপন মনের সংস্কার!

শোক

 শোক

- সাকিব জামাল


আমার দেশটা এমন একটা 

মানবিক বাংলাদেশ হোক, 

যেন কারোই পালন না-করা লাগে 

অনাকাঙ্খিত কোন শোক!