সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

ক্যাসিনোর আসল চাল

ক্যাশ আনো, উড়িয়ে দাও, ফতুর হও! চলে খেলা-
হেলাফেলায় ছলের নেশায় ডুবে মরো সারাবেলা।
আগুনের পাশে পোকার মতো ঘোরে থাকো রাতদিন,
জানটা যাবে, মানটা যাবে, টের পাবে না কোনদিন!
নেশা শেষে পেশা হবে, ভুলে যাবে বাকি সব,
টাকার খোঁজে চরিত্র যাবে, কণ্ঠে আসবে বাজে রব।
দিন দিন সবে দূরে যাবে, বলবে মুখে ছি ছি ছি,
ক্যাসিনোর মেশিন বলো- টাকা ছাড়া চেনে কি?
টাকা শেষ, তুমি শেষ, মাঝ দিয়ে নষ্ট জীবনকাল।
ক্যাসিনো, জুয়া খেলায়- এটিই হলো আসল চাল!!!

ডুব

নদীর জলে নাইতে নেমে ছেলেবেলায়-
ডুব দিয়ে জলের মাঝে- বেঁছে বেঁছে কাঁদা মাটি খোঁজার খেলায়,
যখন সফল হয়েছি- তুলে এনে প্রিয়সব প্রতিমা বানিয়েছি, আনন্দে ভেসেছি।
বয়স্কদের কাছে এসব ছিলো হাস্যকর! সমবয়সী বন্ধুদের কাছে ছিলো প্রতিযোগিতার!
আর আমার চেয়ে ছোটদের কাছে ছিলো স্বপ্ন সম্ভার!
এখন, বয়সের বয়স হয়েছে!
তবুও ডুব দেই আমি, মানুষের মনের নদীতে-
নামতে থাকি জলের গভীরে, গভীর থেকে গভীরে, ভেবে নিয়ত সম্ভাবনাময়,
একটুখানি কাঁদা মাটি- খোঁজে আমার হৃদয়। এখনও মেতে আছি ডুবের খেলায়,
সে মাটি পেলে ইচ্ছে মত প্রতিমা গড়ে- আবারও আনন্দে ভাসবো ভালোবাসায়।

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

জোছনা লুকায় কৃষ্ণপক্ষে!

চন্দ্রাকর্ষণে সমুদ্রে ওঠে ঢেউ!
তখন, যখন মনের জোছনার সাথে চাঁদের জোছনা মিশে যায়-
ঠেকাতে পারে কেউ?
পারে না!
নিয়ন্ত্রণ হারিয়ে উত্তাল সমুদ্রে ডুবে যায় প্রেমিক নাবিক!
অমৃতের সন্ধানে যখন ডুবাতে থাকে অবিরাম-
সময়কাটা, জোর্তিবিজ্ঞানে ততক্ষণে পরিবর্তিত ক্ষণ!
চাঁদের সামনে আসতে থাকে, ভাসতে থাকে- কালো আবছা মেঘের নেকাব,
ভেঙে যায় নাবিকমনের সুপ্ত আলোর খোঁয়াব!

ধীরে ধীরে জোছনা লুকায় কৃষ্ণপক্ষে...

যেভাবে আমার পৃথিবী সাজে

আমার দীর্ঘশ্বাস যখন মিশিয়ে নিলো বাতাস,
আমার মনের দু:খের কথা আকাশ গেলো জেনে,
জানার পরে, রোদ ঝলমল দিনে, নিয়ম আর না মেনে,
ডেকে বলে,"মেঘবালিকা কই?
বানিয়ে দিলাম তোকে আজ দখিনে বাতাস সই,
আয় ছুটে আয়,
ওর আঙিনায়।"
তাড়াহুড়ো মেঘবালিকার আসতে হয় না দেরি,
আসতে পথে নিয়ে আসে সব বাষ্প করে ফেরি!
ধীরে ধীরে রূপ ধরে নেয় কালো থেকে কালো।
বলে, "আকাশ, এবার তোমার দ্বিতীয় আদেশ বলো।"
আকাশ বলে, "নিজেকে করো ক্ষয়। বৃষ্টির ফোঁটায় দেরি করো না আর।
হোক পৃথিবীর বুকে নতুন করে  সবুজেরই বাহার!
কিছুদিন পরে, ফোটে ফুল, সৌরভ ছড়ায়, অলি করে গান,
নিষেক শেষে বেড়ে চলে নব নব প্রাণ।
জাগগানে কোরাস চলে ভালোবাসার সূচনায়।
আমার মনের দু:খ তখন নিমিষে উবে যায়।

এভাবেই মজলুমের দীর্ঘশ্বাস থেকে পৃথিবী সাজে।।

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

বয়স হলো তোর, বুঝ হলো না!

ভোলা মন, মন আমার
ভুলের মাঝে রইলি সারাক্ষণ
বয়স হলো তোর, বুঝ হলো না-
চিনলি না আপনজন।।

তোরে কে খাওয়াইলো, কে পরাইলো
ছোট ছিলি যখন,
এখন তোর কাজের দোহাই, বাঁচার দোহাই
ভুলতে নিরঞ্জন ।
বয়স হলো তোর, বুঝ হলো না-
চিনলি না আপনজন।।

বসে একা তুই নিরিবিলি
ভেবে দেখরে বোকা মন,
কেমন থাকবি, কেমন রইবি
ঐ আন্ধার ঘরের কোন ।
বয়স হলো তোর, বুঝ হলো না-
চিনলি না আপনজন।।