বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

পেন্ডুলাম

পেন্ডুলাম


ছয়সমুদ্র আগুন পুষি এক মনে!
পুড়ে যাই, ডুবে যাই, বহুমুখী পথে দিশা হারাই!
অথচ, এও জানি, আকাশমণ্ডলীর এক ফোটা রহমজল-
এক চাতকজীবনে যথেষ্ট প্রেম।
আগুনগ্রাস নিমেষেই থেমে যায়- সে প্রেমে!
তবুও দুলতে থাকে মনে-
নানামূখী দর্শন পেন্ডুলাম...
------------
The Pendulum

Six seas' fire is nurtured in my mind!
(I am) Burning, drowning, losing direction because of multifarious ways!
But, I also know, One drop of 'mercy water' from vast skies-
is good enough in a thirsty human life.
The fire-grip is repealed by the love and instantly!
But,  the mind is always oscillated by
various philosophical Pendulum

রান্নার নতুন রেসিপি দরকার!

রান্নার নতুন রেসিপি দরকার!


হরেক পণ্যের হরেক বাজার,
দামের ঘোড়া: লাগামহীন সবার,
কাঁদছে জনতা, নিত্য বারবার!
মারছে ভ্রুকুটি, বলছে বারবার-
রান্নার নতুন রেসিপি দরকার!

          "দামী পণ্য দিয়ে বাদ
          রাখতে হবে অটুট স্বাদ!"
আছো কেউ? বাবুর্চি বাংলার-
রান্নার নতুন রেসিপি দরকার!

শান্তির পতাকাবাহী আমাদের সেনাবাহিনী

শান্তির পতাকাবাহী আমাদের সেনাবাহিনী


শুধু দেশ নয়, বরং, পুরো বিশ্বজুড়ে,
গানের সুরে তালে, চল চল চল...বলে-
           শান্তির পতাকা নিয়ে হাতে,
এগিয়ে চলে... আমাদের সেনাবাহিনী-
              অবিরত সামনে এগিয়ে চলে।

বীরদর্পে, তারা- একাত্তরে, স্বাধীনতার জন্য-
শত্রুকে করেছে পরাজিত, দেশকে করেছে ধন্য।
লাল সবুজ পতাকা বুকে- উন্নত মম শির,
আমাদের সেনাবাহিনীর, প্রিয় সেনাবাহিনীর।
দেশের তরে আজও- দুনির্বার মনোবলে,
এগিয়ে চলে... আমাদের সেনাবাহিনী-
              অবিরত সামনে এগিয়ে চলে।

শান্তির পতাকাবাহী আমাদের বীরের দল,
নিয়ে আসুক শান্তি কাটিয়ে বাধা সকল।
দেশের শান্তি, বিশ্ব শান্তির প্রতীক হয়েছে তারা-
বিশ্বজুড়ে চলুক বেড়ে বাংলাদেশের সুনাম গাঁথা।
জনতা তাই ভালোবেসে- তাদের গানে সুর তোলে,
এগিয়ে চলে... আমাদের সেনাবাহিনী-
              অবিরত সামনে এগিয়ে চলে।
--------------
উৎসর্গঃ বাংলাদেশ সেনাবাহিনীকে।

তোমার, সেবায়েত হবো!

তোমার, সেবায়েত হবো!

মন মন্দিরে তোমার, সেবায়েত হবো আমি।
দেবীদের দেবী তুমি, আমার পূজ্য প্রণয়ী।।

আফ্রোদিতি, ভেনাস কিংবা হালের মিস ইউনিভার্স-
তুচ্ছ! সৌন্দর্য্যের দেবী, তুমি- আমার স্বপ্নবাস।
ফরচুনা বলো, লক্ষ্মী বলো, দরকার নেই!
তোমার প্রেম- জীয়ন কাঠি, সৌভাগ্য সেই-ই!
অ্যাথিনা? ওসব- চিনি না, আমি- বুঝি না,
তুমিই- সূর্যজ্ঞান সম্বনিতা আমার। একমাত্র সাধিকা।

এই জনমে- এই ভ্রমনে, এই ধরায়-
ক্ষণকালের মাঝে অনন্ত প্রেমের পুজায়!
শর্ত তুলে নাও সব, হোক কলোরব-
কেবলই প্রেমের। সেবায়েত করো আমায়।।

পেঁয়াজ, সেরা ব্যাটসম্যান!

পেঁয়াজ, সেরা ব্যাটসম্যান!


টাকার অংকে, দুই শতক প্লাস হাঁকিয়ে-
মসলার মাঠে,পেঁয়াজ, সেরা ব্যাটসম্যান!
রান্নাবান্না ঘরোয়া লীগে, কিনতে তারে-
টীম ম্যানেজার গৃহকর্তার, যায় প্রাণ!

         পেঁয়াজের ঝাঁজে, বহু যুগ যুগ ধরে-
         কেঁদেছে শুধুই, রাধুনীদের দল,
         পড়ে দামের ফাঁদে, আমজনতা কাঁদে-
        এ কেমন- ক্রয়ক্ষমতা বাড়ার ফল?

দিশেহারা মানুষের কণ্ঠে বাজে-
সকরুণ সুরের বাণী!
"কে আশা দেবে, কে ভরসা দেবে?
কবে থামবে- পেঁয়াজ কাহিনি!"

এখন সময়- ইস্যুময়!

ইস্যু'র পর ইস্যু-
                ছাড়েনা বাঙালির পিছু!
ওঠে থরথর,
                 চায়ের কাপে ঝড়!
কিছুদিন থেকে রেশ
             এরপর, আলোচনা শেষ!!!

তবু, নিত্য ইস্যুর গ্যারাকলে-
বাঙালির সমকাল বয়ে চলে!

কোথাও কেউ নেই, যে বুঝবে-
                           জনগণের মন কিছু?
এক ইস্যু থেকে মুক্তি দেয়-
                       কেবল নতুন অন্য ইস্যু!

এখন সময়- ইস্যুময়!
ইস্যুতে ইস্যু লুকিয়ে রয়!

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

প্রেম ইনফিনিটি!

প্রেম ইনফিনিটি!

- সাকিব জামাল
তিনশত আশি কোটি বছর অথবা তার পূর্বেও প্রেম ছিলো!

তবে, জানাশোনা মতে। আদম-হাওয়ায় প্রেম শুরু।  
গুহা সভ্যতায় প্রেম ছিলো। পরের কাহিনী, আজ পর্যন্ত প্রেম আছে।
তোমার আমার প্রেম- এতো সহজে কৃষ্ণগহব্বরে লুকাতে পারে না!
বিরহের ঘটনা দিগন্ত অতিক্রম করতে- অবশ্য হাবুডুবু খেতে পারে,
তবে, বারবার বারবার কার্বনের মত রূপ বদলে নতুন জৈবযৌগে স্বপ্ন সৃষ্টি হবে।
আমি নিশ্চিত, তুমি-আমি "প্রাক্তন" হবো না, কখনোই না!
তোমার শুরুতেই আমার শুরু- প্রেম। প্রেম- তোমাকেই পাওয়ার পথ মানি।

খ্রিস্টপূর্ব অথবা পর, "সময় ইনফিনিটি"। প্রেম ইনফিনিটি"।
-----------------
Love Infinity!

There was Love even three hundred and eighty million years ago or before that!

However, According to our knowledge. The love is began by Adam and Eve.
In the cave civilization, love was! The next story, to now, love exists.
My love for you - can't  so easily be to turn into a Black hole!
Of course, the temporary separation may be perplexed by event horizon.
However, Like changing carbon's form, over and over, dreams will resurrect Like new version of Organic compounds.
I'm sure, We won't be "ex", and never!
Love: Your beginning is my beginning. Love: I accept the divine way to get you.

Before or After Christ's era, "Time is Infinity. Love is Infinity!"

সালাম সুন্দরবন! ব্যাডার ব্যাডা!

সালাম সুন্দরবন! ব্যাডার ব্যাডা!
- সাকিব জামাল
গাঙের দ্যাশে, খালের দ্যাশে, সাগরের কুলে,
ভালো পাইয়া, খোদায় মোগো পাডাইছে-
ঝড়, বাইন্না হেয়া নতুন নয়, সংগ্রামের লগে থাহি বাইচ্চা,
তয় ঝড় আইলে, বাইন্না আইলে, মনডা থরথর কইরা কাঁইপ্যা ওডে-
মোডে একখান ঘর হেয়াও যদি যায় পইড়া, আমরা গাছ, নাইরকোল, গুয়াগাছগুলা যদি ভাইঙ্গা যায়!
মাছ ধরনের টলার লইয়া যদি ফিরগা আইতে না পারি, গরু দুইডাও যদি ভাইসা যায়!
খ্যাতের ধান পান যদি নষ্ট হইয়া যায়!
বউ,মাইয়া, পোলা, মা-বাপ লইয়া ক্যামনে বাঁচমু?
মাথা গ্যালে- হেই চেন্তায় চেন্তায়!!!
ঝড়, বইন্নায়-  টাউনের মানুগো সুখ: হেরা খিচুরি খাইবে! ঝাল মুড়ি খাইবে!
খ্যাতা মুড়ি দিয়া ঘুমাইবে! 
মোগো দেহোনের আর আছে কেডা?
সবাই আছে নিজের লইয়া- তয়, দরদী দুইজন আছে মোগো-
এক উপরে খোদা আর নিচে সুন্দরবন:  ব্যাডার ব্যাডা!
সিডর, আইলা কতোগুলা ঝড়ের লগে মনু, তুমি যুদ্ধ করলা মোগো ভালো পাইয়া,
সালাম তোমারে! সালাম সুন্দরবন! সালাম ব্যাডার ব্যাডা!
ও মোর খোদা,  তোমার কাছে ফরিয়াদ করি-
"সুন্দরবন: ব্যাডার ব্যাডা! ওরে বাচাইয়া রাইখো।
টাউনের মানুগুলার মনে একটু দয়া মায়া দিও-
হেরা য্যানো মোগো মতন সুন্দরবনরে ভালো পায়!"
----------
কবিতাটি বরিশালের আঞ্চলিক ভাষায় লেখা।

সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

সুইট নভেম্বর

সাত সকালে কুয়াশার পলক:
তোমার মধুর অভিমান!
মিষ্টি মিষ্টি রোদের সলক:
তোমার  হাসি-গান!
                       হালকা হালকা শীতের ধকল:
                       আমার বিরহকাতর প্রাণ!
                       একটু একটু উষ্ণতার মহল:
                       আমার মিলন ঐক্যতান!
সুইট নভেম্বর: কিন্তু, টক-ঝাল-মিষ্টি কাল!
প্রকৃতির রূপনগরে- চলে প্রেমের দোলাচাল।

সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

পৃথিবী অথবা প্রিয়তমার জন্য


একদিন, পৃথিবী অথবা প্রিয়তমার জন্য-
একটি স্বতন্ত্র পাণ্ডুলিপির খোঁজে বেড়িয়েছিলাম,
কতকটা পথ হেটে, ক্লান্ত দেহে যখন-
বৃক্ষতলে তন্দ্রাচ্ছন্ন হয়ে বসেছিলাম দু'পা ছড়িয়ে,
তখন সূর্য ময়ূখ জাগিয়ে দিলো- বিষণ্ণতায় মগ্ন হলো মন!
হঠাৎ পাখির গান, গাছের ডালে-
উপরে তাকিয়ে দেখি- সাদা কবুতরযুগল। ভালোবাসায় লিপ্ত।
ভাবি, ওদের পৃথিবী কী আনন্দময়!
অজান্তেই তখন, মনের ভিতর সূর্যজ্ঞান সম্বনিতা বলে উঠলো-
"তোমার পৃথিবী অথবা প্রিয়তমার জন্য প্রকৃষ্ট পাণ্ডুলিপি: ভালোবাসার জাগগান।"
দেখো, তোমার পৃথিবীও অনুরূপ আনন্দময়!
--------------
ইংরেজি অনুবাদ
--------------
For the world or For the beloved ones


One day, I am, For the world or for the beloved ones-
Looking for a unique manuscript,
Walking on the ways, when the body feel tired-
Under a tree, I took rest and relaxed two leg,
Then the sun rays woke me up- the mind was engulfed in sadness!
Suddenly I heard the coo of birds, on a branch of the tree-
On the tree – I saw, a white pigeon couple is indulged fully in love.
I pondered about, what a joyful world they have!
Unconsciously, then, in my mind, the provoking mentor uttered a prophetic saying:
"The Manuscript for the world or for the beloved ones: The awaking song of Love."
Then, Feel, like the pigeon couple, your world is also joyful!

রাত যায় সূর্যের কাছে!

সামনে আঁধার? ভয় হয়?  
কিচ্ছু না! জীবনে সবার- এমনই মনে হয়!
আঁধার যতো বাড়ে বাড়ুক, ঢেউ যতোই হোক ত্রাসী ভাবের,
উত্থান-পতন; উভয়কে তুমি চুমু খেতে পারো বীরদর্পে-
আশা রাখো, এগিয়ে চলো নাবিক- সামনে উপকুল, উপদ্রবহীন।
যেমন ইচ্ছে- তুমি সাজাতে পারবে।
ধৈর্য্যসমেত শুধু মনে রেখো,
"রাত যায়- সূর্যের কাছে। ভোর হবেই!"

পূর্বরাগ

দেখো, সকালটি কি সুন্দর!
অরুনোদয়ের রঙিন রেখা এখনো মুছে যায় নি,
তবে বুঝি, থামলো থামলো প্রায় পাখ-পাখালির কিচিরমিচির গান!
চলো না- নদীর পাড়ে বেড়িয়ে আসি। মৃদুমন্দ হেমন্তে মলয় পবন বহমান,
দোলরাত্রিযাপন শেষে-
ঘুম ঘুম চোখ যুগলে,
নদীতে নেমে, জল ছিটানোর খেলা করি!
তারপর, শুদ্ধ নয়নে ফিরবো ভালোবাসার আসরে, অনুরাগে-
কেটে যাবে সময় আনন্দলোকে অনন্তকাল!

আনন্দে বাঁচো

আনন্দে বাঁচো।
আনন্দে বাঁচো মন সর্বক্ষণ।
এ জীবন আনন্দময়, এ পৃথিবী আনন্দময়-
যদি তুমি সাজাতে পারো!
খুব বেশি কিছু করতে হবে না এজন্য-
শুধুমাত্র লোভশত্রুকে করো দমন!
লোভ: সে কেবলই তোমাকে দুঃখে ডুবিয়ে রাখতে চায়-
এসব উপেক্ষা করতে শেখো! নিয়ন্ত্রক হও অনুভুতির।
অনুভুতিতে সুখ বারবার তৈরি করো!
আনন্দে বাঁচো।
--------------
ইংরেজি অনুবাদ
---------------
Live in Pleasure.

Live in pleasure.
Live in joy forever.
This life is blissful, this world is heavenly-
If you can decorate those nicely!
You don't have to do too much -
Only suppress the greediness that is your enemy!
Greediness: It wants to submerge you in sorrows only!
Learn to ignore these! Be the feelings controller!
Create happiness in your feelings over and over!
Live in pleasure.

একটি তাবিজের সংকেতলিপি

একটি মেয়েকে আমার প্রেমে ফেলবো বলে-
বাহুতে পড়েছিলাম একটি তাবিজ!
দিন যায়, রাত যায়,
কাজ হলো না!
একদিন তাবিজে আস্থা হারিয়ে-
ভেঙে ফেলি,
বহু চেষ্টা করে উদ্ধার করি এর সংকেতলিপির মানে।
আমি অবাক-
তাবিজে লেখা ছিলো জানা একটি কথা-
"না কাঁদলে নিজের মাও দুধ দেয় না!
অথচ, তুমি ভাবো, তোমার অধিকার বিনা পরিশ্রমে পেয়ে যাবে!"

বুঝতে বাকি থাকলো না-
তারপর থেকে, শ্লোগানকে ভালোবাসতে শিখেছি।
নিজের অধিকারের শ্লোগান।

---------------
ইংরেজি অনুবাদ
---------------
The secret codes of an amulet

To make a girl fall in love with me-
I had taken an amulet in my arm!
Day goes by, night goes by,
No work is done!
One day I lost confidence in the amulet.
Break it down
With much more effort, I try to reveal the meaning of the secret codes.
I am surprised-
The amulet was written by a known proverb-
"No mother breastfeeds her child even if her baby does not cry!
But, you think, your rights will be paid for free!"

Nothing here to doesn't understand-
From then, I learned to love the slogan.
The slogan of my own right.

মনস্তাত্ত্বিক পানিচক্র

প্রকৃতি নিদর্শন।
দূষিত পানি- সূর্যতাপে বাষ্প হয়ে মেঘ হয়, মেঘ থেকে ঝরে পড়ে বৃষ্টির জল।
দেখো, কী দারুন বিশুদ্ধ সে পানি!
মন আমার, শোনো, মনস্তাত্ত্বিক পানিচক্রে প্রবেশ করো!
দূষিত চিন্তার জগতে- সূর্যের মতো বিবেক জ্বালো,
তারপর, অনুতাপে, চোখের জলে- পরিশুদ্ধ হও।
দেখো, কী দারুন বিশুদ্ধ সে তুমি!
---------------
ইংরেজি অনুবাদ
---------------
The psychic water cycle

Nature, The example.
Polluted water-evaporated by sun to form clouds,
Rain falls from the clouds.
Look into, what a pure water that is!
My mind, Listen to me, Enter the psychic water cycle!
In the world of malicious thoughts-Like the sun shines lit up your conscience,
Then, In repentance, in tears- Be cleansed.
Look into, What a pure person you are!