শনিবার, ১৯ মার্চ, ২০২২

সেহেরি বেলার গান

 সেহেরি বেলার গান

- সাকিব জামাল


বছর ঘুরে, এলো ফিরে- পবিত্র রমজান, 

জাগো মুমিন, শক্ত করো- তোমারই ঈমান।।



সময় হলো সেহেরি বেলার,

গান গাই তাই ঘুম ভাঙাবার।

জাগো, জাগো...

ওঠো, ওঠো...

রাখো রোজা সবাই মিলে, ওহে মুসলমান। 

শোনো আমাদেরই আহ্বান।।

বছর ঘুরে, এলো ফিরে- পবিত্র রমজান, 

জাগো মুমিন, শক্ত করো- তোমারই ঈমান।।



একটি রোজা, হলে কাযা-

ভীষণ বেদনার। 

হেলায় হেলায়, নফসের ধোঁকায়-

ঘুম থেকো না আর।

জাগো, জাগো...

ওঠো, ওঠো...

রাখো রোজা, মিলবে তবে তাকওয়া, সম্মান।

শোনো আমাদেরই আহ্বান।।

বছর ঘুরে, এলো ফিরে- পবিত্র রমজান, 

জাগো মুমিন, শক্ত করো- তোমারই ঈমান।।

একগুচ্ছ একলাইনঃ বাংলাদেশ

 একগুচ্ছ একলাইনঃ বাংলাদেশ

- সাকিব জামাল


সংগ্রাম | সবুজের বুকে চাঁদ-তারা মুছে সূর্য আঁকা!



পতাকা | জাহানারা ইমামের বুকে রুমির রক্ত!



মানচিত্র | স্যাটেলাইটের চোখে নতুন পৃথিবী একাত্তরে!



বিজয় | মুদ্রা চিত্রে ভাসে ফুটন্ত শাপলা!



মুক্তি | মার্চের মার্চ চলুক বারোমাস!

উত্তরাধুনিক সংসার

 উত্তরাধুনিক সংসার

- সাকিব জামাল


তোমাকে ভালোবাসি। কেন এই প্রেম-

বুঝি না। বোধহয়, বেশ কিছু জাদুবাস্তব ফেনোমেনা!

কতো কতো অমিল আমাদের। 

অথচ, বাবুই পাখির কাছ থেকে-

বাসা বাধার নিয়ম শিখেছি। 

শিখেছি সোনামুখী সুই-সুতোর কারুকাজ।

ক্যাঙ্গারু দেখে দেখে-

বুকে প্রজন্ম লালনের কৌশলও জেনেছি।

আবার হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস ছেড়ে- 

স্বপ্ন ভাসিয়ে দেই মেঘের ওপারে! 

ইচ্ছে হয়, শূণ্যে উড়ি একা।


উত্তরাধুনিক সংসারঃ ঘুড়ির বিচ্ছিন্নতায়,

হয়তো আনন্দেই বাঁচে নাটাই- উৎসবের নীল ঠিকানায়!

মধ্যবিত্ত অথবা ট্রাম দুর্ঘটনার পূর্বে

 মধ্যবিত্ত অথবা ট্রাম দুর্ঘটনার পূর্বে

- সাকিব জামাল


জীবনানন্দ এখানে ভেসে চলে- জলে জলে!

কোলকাতা দ্যাখে... ঢাকা দ্যাখে...

দ্যাখে অপলক সব নদীমাতৃক চোখ।

তল্লাটে তল্লাটে ঘুরে, অবশেষে জমে নুন।

কী ভীষণ বেদনার গান!

অনুভব করো? 

অনুভব করো,

হিমালয় থেকে সাগর অবধি- 

পলিমাটির নিউরন, 

ক্যামন অতৃপ্তি নিয়ে উদ্বিগ্ন থাকে সারাক্ষণ!

ভাষা

 ভাষা

- সাকিব জামাল


ভাষা মানে      আশা ভরা

      মনের কথা বলা,

ভাষা মানে       স্বপ্ন দেখা

       নতুন পথে চলা।

ভাষা মানে      তুলে ধরা

         আপন পরিচয়,

ভাষা মানে      বিশ্ব জুড়ে

      ছড়িয়ে দেয়া জয়।

শুক্রবার, ১১ মার্চ, ২০২২

তোমার ঘরে আমায় করো মেহমান

আল্লাহ আমার, ওগো রহমান 

তোমার ঘরে আমায় করো মেহমান। 

এই জীবনে অনন্ত একবার 

হজ্জ করার করো তৌফিক দান।।



মনে বড় ইচ্ছে জাগে- 

যাবো বাইতুল্লাহর গুলবাগে,

কাবা শরীফ করবো তাওয়াফ

চাবো তোমার কাছে গুনাহের মাফ।

কবুল করো আমায়- ওগো রহমান।

তোমার ঘরে আমায় করো মেহমান।।

আল্লাহ আমার...



হজ্জের শেষে যাবো মদিনায়-

দুরুদ সালাম দিবো নবীজির রওজায়।

তোমারই কাছে, নবীজির শাণে-

এই মিনতি আমার মনে প্রাণে।

কবুল করো আমায়- ওগো রহমান।

তোমার ঘরে আমায় করো মেহমান।।

আল্লাহ আমার....



আল্লাহ আমার, ওগো রহমান 

তোমার ঘরে আমায় করো মেহমান। 

এই জীবনে অনন্ত একবার 

হজ্জ করার করো তৌফিক দান।।