সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আঙুলে ফোঁটে সোনামুখি সুঁই

 

আঙুলে ফোঁটে সোনামুখি সুঁই

- সাকিব জামাল
লাল টিপে নীল জমেছে, মন খারাপ সমুদ্র 
আলতা কিনে কি হবে, বিষন্ন বিকেল। 
ঢেকি'র পিটে পা পিছলে যায়,
নাইয়া গেছে দূর দেশে।
হৃদয়ে চিড়ে চ্যাপ্টা স্বপ্ন, ননদী হাসে! 
আউলা কেশের মানে বোঝে না। "দূর ছাই! 
শুটকি মাছের গন্ধে; আমগো মতন মাতারি'র
যৌবন গেলো যমের পেটে।" 
আঙুলে ফোঁটে সোনামুখি সুঁই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন