সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
অপেক্ষা, অপূর্ব!
- সাকিব জামাল
চোখের নীচে কালো দাগ;
কারে দেখাবো? নিন্দুকের দল
বোঝে না অপেক্ষার
নন্দনতত্ত্ব! এইটুকু তো শিওর,
বনলতা সেনের কাজল অথবা
জীবনানন্দের ক্লান্ত চোখ,
গুনগুন গায় জীবনের গান।
অপেক্ষা, অপূর্ব সবসময়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন