রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কোমর দোলা

কোমর দোলা
সাকিব জামাল 

যে গানই বাজাও, 
পুরুষের নাঁচের স্টাইল একটা ।
কফি হাউজে, সুজাতাকে মনে করে নাঁচবে ।
'ওন দ্য ফ্লোর' বাজালে মনে করবে সে,
জেনিফারকে। নাঁচের স্টাইল ওই একটা ।
সামনে-পেছনে কোমর আনা-নেয়া;
অথচ, চেতনে-অবচেতনে, আসরে
কোমর দোলানোর গল্প ওঠে
কেবল কমলা'র!

গন্ধম

গন্ধম

সাকিব জামাল 

জোছনার জলে, 
জ্বলে জহুরি; জ্বলে 
জনম জনম ।
জোনাকির জিকিরে 
জজবায় জুলেখা'র 
জলাধার জ্যান্ত
জঙ্গলে; জঙ্গম ।
জ্বর, জুলেখার জ্বর!
জ্বর, জহুরির জ্বর!

পরিত্যক্ত পান্থশালা - জ্যাকারি স্কমবার্গ

পরিত্যক্ত পান্থশালা | জ্যাকারি স্কমবার্গ

ভাষান্তর: সাকিব জামাল 

বনের গহীনে এক পরিত্যক্ত পান্থশালা ।
লবিতে বেড়ে বেড়ে, সাজে 
কক্ষ ছুঁয়ে ছুঁয়ে, উপরে ওঠা বৃক্ষদল ।
জানালা থেকে বের হয় লতাপাতা
ভেতর-বাহির সাদৃশ্য ছল ।
 
বৃক্ষের বুক বেয়ে উঠতে উঠতে
অতিক্রম করেছি হাজার কক্ষ যার ।

খুঁজেছি তোমায়
প্রতি কক্ষে তার ।

 তুমি, এক দীর্ঘ দীপ্তিরেখা । 

রক্ষাকবচ

রক্ষাকবচ

সাকিব জামাল 

যা চেয়েছিলাম, পাইলাম না যখন 
পশ্চিমে সূর্য্য ডুবলো, তারপর 
অন্ধকার ছড়াইলো পূবে 
জোছনা দিতে পারে নাই- 
গাঢ় চাঁদ । ম্লান মন!
নিস্তব্ধ মধ্যরাতে, একা নিরালায়, তখন 
খোদারে কইলাম, "মঞ্জিলে পৌঁছে দাও!"
অবাক! মনে হলো, পাখি ডাকছে ।
গান গাইছে নদী ।
বইছে মৃদুমন্দ হাওয়া ।
অজান্তেই গেয়ে উঠি, 
'ইয়া নবী সালাম আলাইকা...'
মুহুর্তেই কেটে যায় সকল হতাশা!