সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

মন খারাপের রাজ্যে একলা রাজকুমার

মন খারাপের রাজ্যে, আমি- এক একলা রাজকুমার!
দমকা হওয়ায়, আকাশ মাঝে, উড়ে বেড়াই-
যেমন মেঘের মন ভার!
রাজা, রানী, রাজকুমারী, ভাগ নিতে কেউ নয় রাজি-
বিরহ, ব্যথা, দুঃখ- কেবল যার থাকে তার!
মন খারাপের রাজ্যে, আমি- এক একলা রাজকুমার!

হও শান্তির সৈনিক

আঁধার রাতে চাঁদ আলো ছড়াক...
আঁধার দিনে হাসুক- সূর্য,
সব কন্ঠে বাজুক শান্তির গান...
কোন কন্ঠে নয়- রণতূর্য!
আদিমতাপ্রসূত যুদ্ধের দিন শেষ।
এখনতো মানুষ- মানবিক যুগে করবে প্রবেশ।
               মসজিদের মিনারে ধ্বনিত- "হাইয়া আলাল ফালাহ"
               প্রতিধ্বনিত হোক মূখে-মনে বারবার।
               মন্দিরের ঘন্টা ধ্বনির সাথের বানী- "ওম শান্তি, শান্তি"
               প্রতিধ্বনিত হোক মূখে-মনে বারবার।
               গীর্জার প্রার্থনা বানী- "গড ব্লেস আস অল"
               প্রতিধ্বনিত হোক মূখে-মনে বারবার।
               প্যাগোডার প্রার্থনা বানী- "সব্বে সত্তা সুখিতা ভবন্তু"
               প্রতিধ্বনিত হোক মূখে-মনে বারবার।
সব ধর্মমতেই, সাম্প্রদায়িক সহিংসতা অযৌক্তিক।
হও শান্তির সৈনিক, হও মানবিক।।

লক্ষ্মী জোছনায় নিমন্ত্রণ

আজ শরতের শেষ পূর্ণিমা তিথি, ভীষণ নিসঃসঙ্গতা মনের বাটে,
একলা আমি বসে আছি নির্জন প্রহরে- সান বাঁধানো গায়ের পুকুর ঘাটে,
লক্ষ্মী দেবী নেমে আসা জোছনায় রাত ভরা,
পুকুর জলে চলে রূপের নৃত্য খেলা- তবু কল্পনার দেবী, দেয়না সত্য হয়ে ধরা!
প্রদোষ থেকে নিশীথ অবধি, এতো ডাকলাম, এতো দিলাম পুজো-
ধনের লোভে নয়, খুঁজে বেড়াই শুধু একটি প্রশস্ত প্রেমের মন, আজো!
কোজাগরীর প্রতিক্ষণে ক্ষণে ভজি তোমায়, তবু দেখিনা পায়ের ছাপের ছবি- আসবার লক্ষণ,
দখিনে পবনে বয়না কেন- প্রেমের উত্তাল সমীরণ?
অথচ, মধু জোছনায়- পাশা খেলার সময় বয়ে যায়, সয়না দেরী এই অন্তর যে আর,
কোথায় তুমি দেবী আমার?
দুঃখজনক, এমন রাতে এমন একলা ভ্রমন!
কল্পনা ভেঙে, ভালোবেসে এ জীবনের লক্ষ্মীরূপে- এসো তুমি, রইলো সবিশেষ নিমন্ত্রণ!

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

কামগ্নি এবং আমি

স্পষ্টত, এই দেহ কামুক!
ধন চায়, জন চায়, মান চায়- একান্ত নিজের করে সব চায়,
চাওয়ার শেষ জানে না, সর্বভুক।
অসীম চাওয়াই- কামগ্নি: ভালোবাসাকে গিলে খায়।
তোমার প্রতি আমার প্রেম ধ্বংস করে- বিদায় চায়!
অথচ আমি যে তোমাকে ভালোবাসি!
গান্ধী মতে, এই দেহকে তাই একটু কষ্ট দিতে চাই।
মনকে, দেহের নিয়ন্ত্রক করার অভিপ্রায়ে-
এই দেহকে দূরে সরাচ্ছি, তোমার মনে স্থান পাবার জন্যে!

দুঃখই আমার দীর্ঘকালীন প্রেমিকা

সুখের সাথে শুধু ব্রেকআপ হয় বারবার-
দুঃখই আমার দীর্ঘকালীন প্রেমিকা!
যখন থেকে বুঝতে শিখেছি-
লাল পরী, নীল পরী সেজে সেজে-
সুখের এই আসা- এই যাওয়া!
দুঃখই শুধু আছে মিশে-
চলার পথে সবসময়- ছায়ার মতো অবিরত। মহাকায়া!
দুঃখই আমার দীর্ঘকালীন প্রেমিকা।