রবিবার, ৭ জুলাই, ২০১৩

একটি গোলাপের মৃত্যু


কাইল গ্যারামে যাত্রাগান অইব
ভিনদেশতন দল আই‍ব
সেরাজ‍‍দৌলা , রহিম রুপবান
আরো কত পাঠ অইব
জানস? জিেঞ্জস করে
রাম শেফালী কে ।
শেফালী মাথা নাড়িয়ে বলে-
হু! ‍তো ‍মোর কপালে কি আর দেহন অইব, আমরা মেয়া !
বাবা কই‍ছে- মসজিদের হুজুরে নাকি
নিষুধ করছে আর কই‍‍ছে যাত্রা দেহন হারাম
গুনাহ হয় ।
তুই যা কস্ শেফু
মুই যামু, এ‍ই বয়সে যদি
একটু যাত্রা পাত্রা না দেখি
আর দেখমু কবে !
তুই যাবি মোর লগে?
‍কেমনে !
তুই কাইল রাই‍ত রানধনের ঘরে থাহিছ
মুই আইয়া শিস্ দিমু
তুই লগলগ চইললা আ‍ই‍স
টাহা পাবি কই রাম?
মুই মাতবরে‍র ধান কাট‍ছি
হে মোরে বিশ টাহা দেছে
তা নি‍য়া তুই আর আমি যামু ।
খুশি হয় শেফালী
দারুণ খুশি
দুইজনে পরের দিন যাত্রা দেখতে যায় ।
বাদাম খাবি শেফু?
দুই টাহার বাদাম দে...
দুজনে বাদাম খাচ্ছিল
এমন সময় মাতবর দেখে ফেলে
শেফূ...তুই?
কারলগে আইছস্ ?
রামদার লগে ।
পরদিন বিচার বসে বাজারে
শেফু, ‍শেফুর বাপ, রাম, রামের বাপ
সবাই আ‍সে ।
এ‍ই শোন- শেফুরে ১০০ দোরা মার
মাতবর বলে । মেয়া হইয়া 
মালাউনগো লগে ছি: ছি:
রামেরে বস্তায় ঢুকাইয়া পারা ।
রাতে শেফালীর জ্বর আ‍সে
দিন তিনেক পরে মারা যায় ।
আর রাম
তাকে গেরামে পাওয়া যাচ্ছে না
হায় প্রীতি
হায় বিচারের রীতি
এই শেফু নামের গোলাপটির
অকাল মৃত্যু ঘটে
আর আমা‍গো গেরামে
মাতবরের বাহাদুরি রটে ।

ভালোবাসার বদ্বীপ

আমার ভালোবাসার নদীতে
তুমি জমিয়ে তোল বদ্বীপ
প্রতিদিন আমি স্পর্শ করে যাব তোমায়
আমার প্রেমের স্রোতধারায় ।
তোমার নগ্ন দে‍হে আমি চুমু খাব
স্পর্শ করব সুডৌল চুড়া
তোমার উষ্ণতায় মেঘ হয়ে আবার বৃষ্টি হবো
তোমাকে আবার পাবার প্রত্যাশায় ।
আমি ঢেউ খেলে যাব তোমাতে
চুম্বনে চুম্বনে সিক্ত করব তোমায়
একটু একটু করে জমে উঠুক ভালোবাসার বদ্বীপ
আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় ।

সজনী

সজনী তুমি
রজনীর প্রাণ
বাসনা মোর
হিঁয়ার ।
সাধনা তুমি
জীবনে মোর
পুজ্জো হে
শতবার ।
চাঁদনী তুমি
জোছনার ফুল
তমাচ্ছন্ন হৃদয়ে
‍মোর ।
মরুময় জীবনে
তুমি আমার
ভালোবাসার
‍দ্বোর ।

নগ্নতা !

নগ্নতাকে সবাই ভালোবাসে
কম-বেশী সবাই নগ্নতার পুজারী
মুখে যে যা বলুক !
দেবতা থেকে সাধারণ মানুষ
কেউ অপ্সরী, কেউবা নারীর অঙ্গে
খোঁজে হন্যে হয়ে দিবারাত্রি সুখ ।
কামশাস্ত্র বিদরা যাকে কামনা বলে
শিল্পীরা বলে দৃষ্টি নন্দন শিল্প
কবিরা ছন্দ খুজে পায়
মানবীদের নাঙা আদুল গায় ।
নগ্ন ভাস্কর্য, নগ্ন চিত্রকলা
তীব্র আকর্ষী মাধ্যম
তাইতো বাইবেলেও নগ্ন নারী কভারে
নগ্নতা মুগ্ধ করে সবারে ।

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

সায়াকো


তুচ্ছ হে রাজমুকুট
খুলে ফেলে আভিজাত্যের বসন
প্রেমের নব উপখ্যান রচিয়তা
অভিবাদন হে সায়াকো কুরোদা ।
হে আকিহিতো কন্যা
ছিলে তুমি জাপানের ভাবী সম্রাঞ্জী
প্রেমের জন্য তোমার সে বিসর্জন
সারা বিশ্বের জন্য উজ্জ্বল নিদর্শন ।
হে সময়ের সাহসী কন্যা
চির সবুজ অনন্ত যৌবনা
আজ থেকে তুমি বিশ্বময়
ভালোবাসার রাজকন্যা ।
হে নব প্রেমের দেবী
শুভেচ্ছা তোমায় ঘিরে থাকুক
স্বর্গীয় সুখ নেমে আসুক
তোমাদের দাম্পত্য জীবনে ।
জয় হোক ভালোবাসার
সুন্দর এ ভুবনে ।

------------------------------------------------------------------------------------------------------------
সায়াকো: জাপান সম্রাট আকিহিতোর একমাত্র কন্যা । তিনি তার বাল্যবন্ধু একজন সাধারন জাপানি কুরোদাকে ভালোবেসে বিয়ে করেন এবং রাজ পরিবারকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান ।