বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

তুমি এসেছিলে...

তুমি এসেছিলে জীবনে মোর
কোন এক মায়াবী লগনে 
ফুটেছিল হাজার তারার ফুল
আমারই প্রেম গগনে ।
‍বেজেছিল হাজার মিলনের সুর
জীবনের সে বসন্তক্ষণে
বিনিদ্র রজনী ব্যস্ত দুচোখ
ছিল সদা মধুর স্বপনে ।
তুমি এসেছিলে জীবনে মোর
গগনে উঠেছিল তাই চাঁদ
বিলিয়েছিল জোছনা হৃদয়ে মোর
কাটিয়ে হাজার মেঘের বাঁধ ।
উথাল-পাথাল তরঙ্গ মেলা
করেছিল মোর হৃদয়ে খেলা
খুজেছিল হেথায় স্বপনের তীর
ভাসিয়ে হৃদয়ে প্রেমের ভেলা ।

সাকিব জামালের গান-৬

প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।

আত্মার সাথে থাকলে পরে
পরমাত্মার টান
আপন সুরে বাজেরে মনে
ভালোবাসার গান
তখনরে মন সংসার ভোলে ।।

‍প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।

‍প্রেমের সুরা পান করে রে মন
নিরঞ্জনেরে পাবার সাধন
কররে বসে সারা জিবন
একদিন তারে পাবি পাপী
পাপ যাবে তোর যেদিন জলে ।।

‍‍প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।

ডেটিং

এই হ্যালো, হায়
কেমন আছো ?
আলাপ জমলো
একটু একটু করে বেশ
অবশেষে নির্ধারিত হলো
প্রাণবন্ত ডেটিং প্লেস ।
দূরে কোথাও নয়
আমাদেরই ক্যাফে ক্যাম্পাস
আড্ডা হবে জাম্পেশ ।
দেখা তাহলে হচ্ছে
সাথে তোমার এক বান্ধবী
আমার এক বন্ধু
না না থাকনা কোন কিন্তু
কথা হবে সংক্ষিপ্ত
আচ্ছা, ঠিক বিকেল পাঁচটা কিন্তু ।
তোমায় দেখব অপলক
খুলে দেব হৃদয় সিন্ধু
ভালোবাসব একান্তে
ডিনার হবে একসাথে
হ্যাঁ, রমনা চাই‍নিজ
( শেরাটণ বলেনি ভ্যাগিস ) !
দেখা হলো, কথা হলো
চোখে চোখ রাখা হলো
সাথে ওদেরও কিছু হলো
যদিও পকেট উজার ।
অর্থনীতি বুঝতে চাইনা
সংস্কৃতির চর্চা হোক
তবুও ডেটিং হোক বারবার ।

বাদল দিনের গান

মেঘলা আকাশ
হিম শীতল বাতাস
হয়তো নামবে বৃষ্টি
আর আমার দৃষ্টি
সেতো তোমার প্রতীক্ষায় ।
বাদল দিনে
তোমায় বিনে
আমার হৃদয়
বিরহ আগুনে
পুড়ে ছারখার
এমনই দিনে
তোমার সনে
চাই যে
মিলনের সুর
অমৃত ধারার মধুর বর্ষন
হোক আজি এ ধরায় ।
প্রেমের নব ধারায়
মন আমার যেন তোমাতে
চিরকাল হারায়
নতুন কোন
ইতিহাস হোক
তোমার আমার
প্রণয় উপখ্যান ।
প্রেমে‍র শপথে
পরিণয় প্রত্যয়ে
হোক আজি মি‍লেমিশে
বাদল দিনের গান ।

রূপমাময়ী হে উপমাহীনা

প্রিয় দর্শনিী হে সুরঞ্জনা
সুকন্ঠী তোমার সুরের ব্যঞ্জনা
সুমধুর কথার তান
মোর হৃদয়ে বিঁধে
জাগিয়ে তোলে যে 
তোমার প্রতি ধ্যান ।
সুভাষিনী হে সু কেশী মোর
দীঘল চুলের রানী
মনের মাধুরী মিশিয়ে এঁকেছি
মোর মানসপটে একান্তই
তোমার চাঁদমাখা মুখখানি ।
সুদর্শনা হে সুনয়না
মোর অতৃপ্ত হৃদয়ের সুদীপ্ত বাসনা
মরুময় ধূসর জিবনে তুমি
হেথায় শীতল ঝরনাধারা ।
প্রিয়ংবদা হে শরৎশশী
মোর আঁধার জিবনের জোছনা
যত্নে গড়া ভালোবাসার সৌধ
স্বপ্নময়ী তুমি আজন্ম সাধনা ।
রূপমাময়ী হে উপমাহীনা
মোর জিবনের সাথী
আজিবন ভালোবেসে দু'জ‍নায়
হয়ে যাই এসো, প্রেমের প্রতিকী ।