রবিবার, ২৮ জুন, ২০২৬

সবার কপালে হয় না প্রেমের মিলন

 সবার কপালে হয় না প্রেমের মিলন

সবার কপালে হয় না প্রেমের মিলন 
কারো কারো বিরহ-দুঃখ থাকে আজীবন ।
সবার কপালে হয় না প্রেমের মিলন!



যতন করে বাসলাম ভালো
তবু নিভে গেল প্রেমের আলো
কাচ কখনো হীরা হয় না
কয়লা সবসময় কালো ।
ফোটে নাই ফুল শুকনো ডালে
অকালেই আমার প্রেমের মরণ! 

সবার কপালে হয় না প্রেমের মিলন 
কারো কারো বিরহ-দুঃখ থাকে আজীবন । 
সবার কপালে হয় না প্রেমের মিলন!

লোকে বলে পাওয়ার মাঝেই সব সুখ নয়
দূরে চলে গেলেও প্রিয়তমা 
কিছু প্রেম চিরদিন বেঁচে রয়!
তোমার আমার সেই ক্ষণিকের প্রেম
চিরকাল এই হৃদয়ে আমার রাখবো স্মরণ । 

সবার কপালে হয় না প্রেমের মিলন 
কারো কারো বিরহ-দুঃখ থাকে আজীবন । 
সবার কপালে হয় না প্রেমের মিলন!

সবার কপালে হয় না প্রেমের মিলন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন