রবিবার, ৭ জুলাই, ২০১৩

‍প্রেমাঞ্জলী


মনমন্দিরে তোমার
স্থান হোক মোর 
ভালোবেসে ভালোবেসে 
এনেছি ‍প্রেমাঞ্জলী
সপিঁতে তোমায় আমি
নিত্যান্ত একান্তে ।
নাও তুমি প্রিয়তমা
মোর আবেগে কুড়ানো
এ প্রেমের ফুল
ক্ষমা করে নন্দিনী
মোর প্রেম জীবনে
যতসব করেছি ভুল ।

আনাড়ী কবি


আমি কবিতা লিখতে পারিনা
ছন্দের যাদু কিংবা শব্দ চয়নের তেলেসমাতি
জানা নেই আমার
তবুও আমার কবিতা পড়ার শখ হলো তোমার ।
অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, সরবৃত্ত
আরও কত কি !
কাব্য-মহাকাব্য পার্থক্য জানিনা
তবুও আমার মত করে
তোমার জন্যে আনাড়ী এ কবির
ছোট্ট একটি  কবিতা
শোন তবে-
" আমি ভালোবাসি তোমাকে " ।

তোমাকে দেখিনু বইমেলায়


তোমাকে দেখিনু বইমেলায়
বিশ বসন্ত পেরুনোর পরে
ভাসিনু সেদিন প্রেমের ভেলায়
মন সপিঁনু তোমার তরে ।
দেখিনু চেয়ে তোমায় অপলক
দেখিনু বিধাতার সৃষ্টি
মায়াবী কথন, মায়াবী বদন
প্রেমভরা তোমার দৃষ্টি ।
গোলাপ রাঙা ঠোট
তোমার মুক্তা ঝরানো হাসি
চাঁদের দিকে তাকিয়ে বলি
রূপবতী তুমি অতি ।
এলোমেলো তোমার ব্রাউন কেশ
‍দোলাদিনু মোর মনে
চাহিনু তোমায় বাসিতে ভালো
মোর একাকি এ লগনে ।

তোমাকে ভালোবাসি


আকাশ পাতাল

পার্থক্য বুঝিনা
তোমাকে ভালোবাসি
অন্য কিছু খুঁজিনা ।
তোমার কাছে চাই সুখ
দাও যদি দাও দুখ
তবুও মোর কাছে প্রিয়
তোমার চাঁদমাখা ঐ মুখ ।
তোমার ভালোবাসার সিন্ধু সেঁচে
অমৃতহীনে যদি পাই বিষ
তবুও তোমাকে ভালোবাসি
তোমাকে শুভাশিষ ।
তোমাকে হীনে, ভালোবাসা বিনে
চাইনা কিছু আর
যায় যাবে সব যাক তবে
ফিরে আসব আমি বারবার ।

শিউলী

শিউলী ‍কি জানে
রাতের শেষে
ঝরে পড়তে হবে তাকে
‍শিশিরস্নাত ঘাসে ।

তবুও ‍সে ফোটে
যদি কোন পথিক
নেয় তব তুলে
তাকে ভালোবেসে ।