বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

তখন, এখন, যখন

একাকীত্ব নিয়ে বহু থেকেছি
হতাশায়, বিসন্নতায় অনেক ভুগেছি
রঙিন স্বপ্নগুলো ধুসর হয়ে যেত
বেঁচে থাকতে ইচ্ছে করতো না
তখন তুমি ছিলে না ।
এখন তুমি আছো
তাই ভালো আছি
জীবনও চলছে স্বাভাবিক
মন-প্রাণ তাও স্বাপ্নিক 
সুখের সংঞ্জা খুজে পেয়েছি ।
যখন তুমি থাকবেনা
আমি কি করে থাকব
এ পৃথিবীর 'পরে
উড়ে যাব গোধুলী বেলার ধুলির ন্যায়
কোন এক হৃদয় বিদারক ঝড়ে ।

প্রথম প্রণয়

হে সুন্দরী মম
যবে দেখেছি তোমায়
প্রথম ‍সে পরিচয়
মোর প্রথম প্রণয় । 
তোমার যুগল ভ্রুলতা
কালো পল্লবে নয়ন নিলীমা
স্নিগ্ধ গোলা‍পের পাপড়ির মত
সিক্ত হাসি মাখা দুটি ঠোট
আর লম্বা কালো চুলের বাহার
কি অপূর্ব সৌন্দর্য তোমার !
নিজেকে লুকিয়ে রাখতে পারনি
পারনি লুকাতে তোমার সৌন্দর্য
চন্দ্রলোকের মত হয়েছে বিকশিত
মোর হৃদয়ের স্বপ্নকুঞ্জে ।
তোমার কথার মাধুর্য
বিমোহিত করেছে মোরে
অবিভুত হৃদয় তব
পড়েছে তোমার প্রণয়ে ।
হে সুন্দরী মম
হোক প্রেম মোদের সমুদ্রসম
নাহি হোক শেষ দিগন্তের ন্যায়
একটি মিনতি শুধুই তোমায়
মোর জীব‍নের এ প্রথম প্রণয়
যেন গো হয় প্রথম পরিনয় ।

মিনতি

দেবী,
কতটা সময় ধরে ডেকেছি
‍ছিলাম চেযে় পথপানে
পুজো করে‍ছি তোমার
এইতো আসবে বলে
জানিনা লুকিয়ে ছিলে
কোন ইন্দ্রকুঞ্জে ।
অবশেষে আমার সব দ্বিধা
করে অবসান
কি ভেবে এলে তব মোর মন্দিরে
কিইবা আছে মোর
কিইবা দিব বলো
শুন্য হা‍তে কতো আর ভালোবাসব ।
তবে দেবী,
সপিনু মোর জিবন
তোমার চরন তলায়
কখনো নিও না কেড়ে
পুজো করার এ অধিকার
এতোটুকু মিনতি মোর
আজ তোমায় ।

তুমি এসেছিলে...

তুমি এসেছিলে জীবনে মোর
কোন এক মায়াবী লগনে 
ফুটেছিল হাজার তারার ফুল
আমারই প্রেম গগনে ।
‍বেজেছিল হাজার মিলনের সুর
জীবনের সে বসন্তক্ষণে
বিনিদ্র রজনী ব্যস্ত দুচোখ
ছিল সদা মধুর স্বপনে ।
তুমি এসেছিলে জীবনে মোর
গগনে উঠেছিল তাই চাঁদ
বিলিয়েছিল জোছনা হৃদয়ে মোর
কাটিয়ে হাজার মেঘের বাঁধ ।
উথাল-পাথাল তরঙ্গ মেলা
করেছিল মোর হৃদয়ে খেলা
খুজেছিল হেথায় স্বপনের তীর
ভাসিয়ে হৃদয়ে প্রেমের ভেলা ।

সাকিব জামালের গান-৬

প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।

আত্মার সাথে থাকলে পরে
পরমাত্মার টান
আপন সুরে বাজেরে মনে
ভালোবাসার গান
তখনরে মন সংসার ভোলে ।।

‍প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।

‍প্রেমের সুরা পান করে রে মন
নিরঞ্জনেরে পাবার সাধন
কররে বসে সারা জিবন
একদিন তারে পাবি পাপী
পাপ যাবে তোর যেদিন জলে ।।

‍‍প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।