সোমবার, ৬ এপ্রিল, ২০১৫

আসুক না একটা কাল বৈশাখি

সবার প্রিয় শান্ত কবি
হঠাৎ উত্তেজিত হয়ে বললো আজ
আসুক না একটা কাল বৈশাখি 
পাল্টে দিতে এ ঘুনে ধরা সমাজ ।
আচমকা নতুন এক দমকা ঝড়ে
উড়ে যাক সব ঘুষখোর, দুর্নীতিবাজ
ভেঙ্গে চুড়ে চুড়মার হোক
কালোটাকা আর পেশীশক্তির রাজ ।
ঈশান কোনের মেঘ তব
আসুক নেমে আজ ভীষন করে
ধুয়ে মুছে যাক আছে যত অন্যায়, অবিচার ।
পবিত্র আত্মায় আজ নব জাগরণে
দিয়ে যাক নতুন স্বপ্ন বুনে
সমৃদ্ধি, সুশাসন আর পূর্ণ গণতান্ত্রিক বাংলার ।

রবিবার, ৫ এপ্রিল, ২০১৫

রাত্রিমাঝে উঠলো নেচে হৃদয়খানি

রাত্রিমাঝে উঠলো নেচে হৃদয়খানি
যখন টিনের চালে নুপুর পায়ে এসলো ‍নেমে বর্ষারানী
সুমধুর স্বপ্নময়ী ছন্দতালে
বাজলো মৃদু অঝরে তার ঝিরঝির সুরে ঘুংগুরখানি
মনটা হলো এলোমেলো যেন সে কৃষ্ণকালো ভ্রমর দুরন্তকুল শিরোমনি
উড়লো ছুটে অক্লান্তকর্মী কল্পলোকে
ছুঁয়ে ‍দিতে স্নিগ্ধ সজীব কোন রজনীগন্ধার প্রিয় বদনখানি
রাত্রিমাঝে উঠলো নেচে হৃদয়খানি ...

কারু কথা

অনেক দিন পরে হঠাৎ করে আজ
পড়লো মনে তোমার কথার কারুকাজ
কথায় কথায় প্রিয়ংবদা তুমি কততো
দেখাতে স্বপ্ন মোর মনের মাঝে নিয়ত নিত্য ।
ভ্রমর হয়ে ঘুরবো আমি তোমার মধুবনে
বাসবে ভালো হয়ে তুমি দুষ্ট চঞ্চল কনে
এমন কথা বলেই তুমি হাসতে খিলখিল
আজকে কেন সে কথার সাথে এতো গড়মিল ?
আরও বলতে তুমি, আসুক যত বাধা-বিপত্তি, ঝড়
কোন কিছু করতে পারবেনা মোদের কোনদিনও পর
এমন কথা বলেই তুমি জড়িয়ে ধরতে আমায়
সেসব দিনের কথাগুলো এখন‍ কি তোমায় ভাবায় ?
আজ তুমি কোথায় আছো আর আমিই বা কোথা
বুঝিনা কি কারনে করলে সৃষ্টি মোর জিবনে বিরহ বেদন প্রথা
ভাবি যখন তোমার-আমার অতীত দিনের কথোপকথনগুলো আজ
সে কি অবাক করা ছিলো তোমার কথার কারুকাজ !

প্রথম প্রহরের ডাক

প্রতিদিনের প্রথম প্রহর
ডেকে বলে হে মানব বন্ধু মোর -
আমি ইতোপূর্বে আসিনি কোনদিন
ভবিষ্যতেও আসবো না আর
রাখো তব মোর একটি অনুরোধ
করো এখনই মোর উত্তম ব্যবহার ।
আমি এখন বর্তমান প্রেক্ষিত
খানিক পরেই হবো অতীত
আসবে আবার উত্তরসুরী আমার
মোদের সকলের একই আহ্বান
এমন কিছু করো মোরে করে ব্যবহার
যাতে খুশি হন তোমার রহমান ।
ভালোকিছু করো, করো মানব কল্যাণ
মোর এ সময়টুকু করো অম্লান
তব এ আহ্বান রেখে আমি
কালের গহ্বরে হারিয়ে যাই
আজকের দিনটি শুভ হোক তোমার
ওহে মোর প্রিয় মানব ভাই !

বুধবার, ১ এপ্রিল, ২০১৫

এপ্রিল ফুলের কথা...

পহেলা এপ্রিল, আজ...
গ্রানাডার সেই নির্মমতার কথা
যখন মনে পড়ে
দু:খে ক্ষোভে হৃদয়ের ব্যাথা
অশ্রু হয়ে ঝরে ।
পহেলা এপ্রিল, ১৪৯২
খ্রিস্টান হায়েনাদের ঘৃণ্য ছলে
সরল মনের মুসলমান
মসজিদে ঢুকে, গেল বোকা বনে
আগুনে পুড়লো তাদের প্রাণ ।
পহেলা এপ্রিল, ১৪৯২ 
ফা‍র্দিনান্দ - ইসাবেলার হাত 
হলো মুসলমানদের রক্তে রঞ্জিত
স্পেনের বুকে এসেছিলো নেমে
মুসলিম শাসনের সূর্যাস্ত ।
পহেলা এপ্রিল, আজ...
কাউকে বানিওনা বোকা
করোনা পালন 'এপ্রিল ফুল'
" ধোঁকাবাজ আমার উম্মত নয় "
বলেছেন মোদের রাসূল (সা:) ।