বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

একটা নজরুল চাই

একটা নজরুল চাই ভাই
বিদ্রোহী নজরুল ,
সমাজ, রাষ্ট্র, বিশ্ব যে আজ
ভয়ংকর সব সমস্যা সংকুল ।
গাইবে সে সাম্যের গান
বীর যৌবনে জাগাবে কম্পন,
শোষক নিপীড়ক করে বিদায়
বাজাবে ঢংকা, ওরাবে জয় তোরণ ।
ছড়াবে আলো আদিত্য সম
তাড়াবে অন্ধকার কাল
বঞ্চিত মানবতার নেতা হয়ে
জ্বালাবে দ্রোহের দ্বীপ্ত মশাল ।
বিষের বাঁশিতে তোলবে সুর
বিশ্বসভার মহারণ মাঝ
জাগাবে স্বপ্ন সব মানসপটে
সৃষ্টি সুখের শান্তির সমাজ ।

বুধবার, ২০ জুলাই, ২০১৬

সব পুরুষ কর্মী মৌমাছি

সব পুরুষ কর্মী মৌমাছির মতন
রানীকে পাহারা দেয়া
ফুলে বনে ঘুরে মৌচাকে মধু জমানো
সবই পরার্থে সম্পাদন।
ক্লান্ত শ্রান্ত খেটে খাওয়া জীবন
যার খোজ রাখেনা কেউ
সময় পৌছে যায় ধীরে ধীরে সাঁজবেলায়
একসময় চিরতরে গমন ।
সব পুরুষ কর্মী মৌমাছির মতন ।।
কর্মই যার ধর্ম, কর্মই যার জীবন
সব পুরুষ কর্মী মৌমাছির মতন ।।

কবিতায় আজ নির্বাক অক্ষর

কবিতার খাতায় আজ অক্ষরগুলি নির্বাক
শব্দ চয়নের তেলেসমাতি অসম্ভব দক্ষতার পরিচায়ক
বটেইতো আজকালকার কবিরাও যে চালাক !!!
তাইতো সমাজের অসংগতি ধরা পড়েনা আজ কলমের জালে
আর্থিক বৈষম্য নিয়ে তেমন কবিতা দেখিনা এ আধুনিক কালে
আচারের কুসংস্কার দিব্যি থেকে যায় চোখের অগোচরে -কি অবাক !
কবিতার খাতায় আজ অক্ষরগুলি নির্বাক
মজলুম জনতার কন্ঠসরের ধ্বনি সেথায় প্রতিধ্বনিত হয় কমই আজ
প্রভাবশালীর অবৈধ অহংকারের কাছে কবিতাদের দেখি দুর্বল হাঁক !
তাইতো মানবতার কথা বলতে বহু হিসেব কষাকষি চলে
ভুলে সরল পথ -পথিক তারা আজ নানান মতের ভ্রান্ত দলে
এভাবে কতোদিন আর চলবে কবি? ভাঙবে না কি কানাগলির বাঁক ?
আমি চাই, তুমিও চাও হে কবি -
শীত নিদ্রা ভেঙে যাক বিদ্রোহী কবিতার !
হোক অসির চেয়ে বড় কবিতার অক্ষর
সবাক হোক মানবতার কবির রবির কর !

পূর্ণিমাটা তোমার বিপরীতটা আমার

রবি ঠাকুরের সেই গানটির মতোই
কোন এক পূর্ণিমা রাতে -
মধুর লগন নামিয়ে এনেছিলাম
শুধুমাত্র ভালোবাসার বিনিময়ে ।
মনে হয়েছিলো পূর্ণিমাটা চিরদিন রবে সাথে
যদিও ভাবনাটা ছিলো বিজ্ঞান বিরোধী-অর্থনীতি বিরোধী ! অসার !
তবে কি আজ আবেগ আর অর্থ-বিজ্ঞানের দ্বন্দে-
পূর্ণিমাটা তোমার বিপরীতটা আমার ।

যতি চিহ্নের দ্বন্দে ভালোবাসা

তুমি আমায় ভালোবাসো । না এ কোন হিসেবের ছক আকাআকি ।
খুজে পাই প্রেম । হীন কারনে অকারনে তোমার চোখ পানে চেয়ে
দেখি সবসময় আমায় নিয়ে কেমন আবেগ !
অথবা
তুমি আমায় ভালোবাসো না । এ কোন হিসেবের ছক আকাআকি ?
খুজে পাই প্রেম হীন । কারনে অকারনে তোমার চোখ পানে চেয়ে
দেখি সবসময় আমায় নিয়ে কেমন আবেগ ?