মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

মানুষ নিয়া ভাবো মন নিরালায়

মানুষ নিয়া ভাবো মন নিরালায়
কেন তুমি জন্ম নিলে
কাকে তুমি কিবা দিলে
কে তোমারে রাখবে মনে
যেদিন তুমি রবেনা ধরায়
মানুষ নিয়া ভাবো মন নিরালায় ।।
কোন কাজে সময় দিলে
কি করলে কি মিলে
যৌবনে মাত কোন রঙে
কোন ঢঙে নেবে বিদায়
মানুষ নিয়া ভাবো মন নিরালায় ।।
মানব প্রেম করে যে রে
মানুষের মনে রয় সে রে
প্রেমের উপর নাইরে কিছু
স্রষ্টা-সৃষ্টির জগৎ মেলায়
মানুষ নিয়া ভাবো মন নিরালায় ।।

বহুবচনে খোজ সুখের পথ

আত্মকেন্দ্রিক চিন্তায় জমাট বন্ধ কপাট- যাক, খুলে যাক,
ঘরে বাইরে সবার তরে ভালোবাসায় বাজুক সব জয় ঢাক ।


কদমে কদমে চলার পথে ছন্দ তালে পদ যুগল সবার চলুক,
একটিই পৃথিবী বাসযোগ্য রাখতে সবার হাতে মশাল জ্বলুক ।


মানুষের যাতনায় যেন না কাঁদে মানুষ জগৎ মাঝে আর,
মানুষ হিসেবে করতে কি পারেনা মানুষ এতটুকু অঙ্গীকার !


‘আমি’ কেন্দ্রিক সুখ খোজার চেয়ে বহুবচনে খোজ সুখের পথ
তবেই দুখের দিন হবেই বিলীন - একসাথে চলবে সবার জয় রথ ।

একলা-দোকলা

একলা মনে উথাল পাথাল ছলাৎ ছলাৎ ঢেউ,
ভেসে যাব অথৈ প্রেমে- আসবে নাকি কেউ !


কেমনে জানি মনের কথা রাষ্ট্র হলো হায়-
হঠাৎ শুনি কুসুম বনে ডাকছে কে আমায় !


গোলাপ ফোটে, হাসে ঠোটে, মূখ ঘুরিয়ে কয় –
জানোনা তুমি, তোমার-আমার সাত-জনম পরিচয় !


হাতে বেধে রাখি, হলাম সখা-সখী, সঙ্গী হলো কেউ,
এখন, দোকলা মনে উথাল পাথাল ছলাৎ ছলাৎ ঢেউ !

লাল টিপ

তোমার কপালের -
ঐ বেশাখী লাল টিপ
আমার প্রেমের সূর্যোদয় ।
এসো মিলি প্রাণে-প্রাণে
আজ দুটি হৃদয়
হোক চারু-কারুময় ।।


যেন বাকী জীবন চলার বাঁকে বাঁকে
এই মন তোমার কেবলই সেই ছবি আঁকে ।

পুরুষত্ব বৃদ্ধি করুন !

আমি দেখছি আমাদের পুরুষত্ব কমে যাচ্ছে দিন দিন !
আসুন, সামাজিক এ রোগের লক্ষণগুলো জেনে নিন ।


যদি আপনার থাকে ধর্ষণকামী মন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি করেন নারী নির্যাতন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি করেন শিশু নির্যাতন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি হন তোষামুদেজন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি হন দুর্নীতিতে নিমজ্জন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি চাঁদাবাজিতে করেন উপার্জন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি মাদক ব্যবসায় করেন উপার্জন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি খাদ্যে ভেজাল করে মুনাফা করেন অর্জন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি মিথ্যাবাদী, অসৎ রাজনীতিক হন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !


সময়ের পরিবর্তনে, নৈতিক অধ:পতনে
আরো উপসর্গ হতে পারে প্রকাশ এ রোগের লক্ষণে ।


আপতত এগুলো থেকে নিজেকে বাঁচানোই সত‌্যিকারের পুরুষত্ব ।
শুভ কামনা সব পুরুষের জন্য- পুরুষত্ব বৃদ্ধি করুন ।
সামাজিক পুরুষত্বহীনতার দূরারোগ্য এ ব্যধি থেকে সবাই মুক্তি পাক,
সব পুরুষ করুক - ভালো মনের, সত্যিকার পুরুষত্বের আভিজাত‌্য ।