শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

তুমিকেন্দ্রিকতা

 তুমিকেন্দ্রিকতা

- সাকিব জামাল


অজান্তে হৃদয়গঙ্গায় ঘুরে বেড়ায় কতো কতো গ্রহ, নক্ষত্র!

অথচ, একমাত্র তোমাকে পেয়েছি-

যাকে কেন্দ্র করে আমি করি বাস।

আমার ভালোবাসা।

আমার পৃথিবী। 

তোমাকে আবর্তনেই-

ভালো থাকে আমার সমকাল।

তোমার উপগ্রহ হয়েই বাঁচতে চাই,

মহাজাগতিক প্রেমে আঁচলে বেঁধে রেখো আমায় আজন্মকাল!

চলো বহুদূর

 চলো বহুদূর

- সাকিব জামাল


সময়ের ডালে নিপুন বাবুই পাখির মতন,

স্বপ্নের সাথে স্বপ্ন বুননে ছুটে চলো মন।

চলো বহুদূর নিজের মতো করে, 

করো বাস আপন স্বপ্নঘরে।

ভুলে যাও ঋনাত্মকজনের তিক্ত কথন।

রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

বন্ধুতা এখনকার

 

বন্ধুতা এখনকার

সাকিব জামাল

দৃষ্টিসীমানা অতিক্রমে-
মন থেকে মুছে যায় স্মৃতিছবি চুপচুপ।
কেমন যেন
বন্ধুতার সম্পর্কসকল দুর্বিনীত দূরত্বে
ভ্যানডার ওয়ালস্ বলে আটকা পড়ে যায়!
সমযোজী বা আয়নিকে
পাশপাশি বা মিশে যেতে পারে না।
একলা মন, একলা ইলেকট্রন
থেকে যায়, বহিঃস্তরূপ!

Attachments area

রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

বাউলিয়ানা প্রেম

 

বাউলিয়ানা প্রেম

- সাকিব জামাল

বাউলিয়ানা প্রেমে-
বারো চাঁন্দে ঘুরি আমি, ছোট-বড় হই!
নিজের মাঝে খুঁজি, নিজের প্রিয় সই!
হঠাৎ হঠাৎ পাঠে বসি-
শূন্য কতো বড়?
মহাশূন্য কতো অসীম,
কতোটুকু 'হৃদয়' ধরো?
মন বলে,
"মানুষ বড়, প্রেম অসীম- এর উপরে নাই,
সহজিয়া অন্তর কোণে সর্বসুখের ঠাই!"
বারো চাঁন্দে এক সাধনা করি আমি ঠিক,
সই'র মাঝে খুঁজে বেড়াই স্বর্গপথের দিক!

জেগে ওঠো একাত্তর, বর্তমানে!

 

জেগে ওঠো একাত্তর, বর্তমানে!

- সাকিব জামাল

জেগে ওঠো একাত্তর।
তোমার এনে দেয়া স্বাধীনতার স্রোত-
থেমে থেমে প্রায় স্থিরতায় চেতনার নহর!


মুক্তিযুদ্ধের মূলমঞ্চ থেকে উৎসারিত,
বাহাত্তরের সেই 'চার' শাখা নদীতে বাঁধ নির্মাণে ব্যস্ত-
পরাজিত শত্রুদের অনুগামী প্রজন্মদল।
অস্তিত্ব সংকটের মুখোমুখি তোমার স্বপ্নসকল।


কালের প্রবাহে-
শ্যাওলাদের তোড়জোড় বেড়েছে!
ইস্যুর আঘাতে আঘাতে আহত চেতনায়-
প্রগতির পথে স্রোত নেই!

হে প্রিয় প্রাক্তন সময়,
প্রজন্ম থেকে প্রজন্মের বুকে, বীরদর্পে-
জেগে ওঠো একাত্তর, বর্তমানে।
মুক্তির স্বপ্নেরা এগিয়ে চলুক অনন্তকাল...