বুধবার, ৪ আগস্ট, ২০২১

চাকার বিবর্তন

 চাকার বিবর্তন

- সাকিব জামাল


কৌশলে, শ্রমিকের মাথার সাথে পা লাগিয়ে- 

চাকা তৈরি করে আধুনিক কর্মকার!

সভ্যতা এগিয়ে চলেছে সামনে...

হিসাব, ভ্রান্তি লুকানো চমৎকার!

ধারণা করি, এই চাকা আবিষ্কারের পূর্বেই- 

সংখ্যাগরিষ্ঠ মানুষ ভালো ছিল।

এখন তারা ভালো না-থাকা মানুষের দলে! 

শান্তিকে যদি সূচক ধরো,

সভ্যতা এগিয়েছে কতোটুকু?

চাকার সংখ্যা বেড়েছে মাত্র।

নিরানব্বই শতাংশ মানুষই চাকা। 

আর চাকার প্রতিটি বিন্দুই পিষ্ট হয়!

বৃষ্টি অথবা বিগ ব্যাং

 বৃষ্টি অথবা বিগ ব্যাং

- সাকিব জামাল


নীল শাড়ি উধাও! মেঘকালো চুল বৃষ্টিফুল-

কদমরেণু হয়ে ঝরে...

ত্রিকোণ ঘর মাতাল। 

দারুণ সৃষ্টির রহস্য সেখানে!

বিগ ব্যাং এবং মহাবিশ্ব।

যোনিফুল এবং সভ্যতা।

একটি বিন্দুর চিৎকার। সুর, তাল, লয়।

এখনও বৃষ্টি হয়! তাই, সম্মুখ যাত্রায় সময়...

বুধবার, ২৮ জুলাই, ২০২১

সংযম

 সংযম

- সাকিব জামাল


মন্দ ফুলের গন্ধও 

অনেক সময় টানে, 

নিয়ন্ত্রণ যে জানে 

সে 'মানুষ' প্রাণে।

কথাদেবী

 কথাদেবী

- সাকিব জামাল


তোমার কন্ঠে বাজে তানসেনের সুর।

মেঘমাল্লা হয়ে আমি- 

                করি মাতাল ওড়াউড়ি।

পাড়ি দেই- তেপান্তরের মাঠ, 

                          সাত সমুদ্দুর। 

পাপড়ির ভাঁজে ভাঁজে বৃষ্টি হয়ে ঝরি!

প্রেমচক্র

 প্রেমচক্র

- সাকিব জামাল


হয়তো এই আমি, সামান্য 'প্লুটো' ছিলাম তোমার আকাশে- প্রেমিকের মর্যাদায়। 

জীবনচক্রের একটি পর্যায়মাত্র। তারকা'র মতো!

তোমার মনের মহাজাগতিক পরিবর্তনে-

মর্যাদা হারিয়েছি। 

এখন নেই কোন তালিকায়!

হস্তরেখার ক্রস চিহ্ন যখন ভাগ্যরেখায় এঁকে দেয় কাট্টি,

তখন বাঁধন ছিড়ে উড়ে যাওয়া ঘুড়ির মতো-

মুখ থুবড়ে পড়ে থাকতে হয় দূরে কোথাও, 

সবুজ ঘাসের গালিচায়। 

একা।



প্রেমে ফোঁটা অশ্রুফুলে বাসর সাজাই আমি!