হঠাৎ সন্ধ্যায়, যখন মেঘ করে মনের আকাশে
তীব্র বেদনায় ডুবে যাই! উড়ে বেড়াই আমি-
চাতক হয়ে শূণ্যতা ঘোঁচাবার সাধনায়!
বিজলির আলোয় চলি পথ।
জলে জীবনানন্দ খুঁজি।
বদ নসিব! তৃষ্ণার্ত চাতকের গান
বোঝে না এ জামানার প্রেমিকা'র দল।
বোধহয়, ভালোবাসার সময়টুকু
হারিয়ে গেছে নব্বই দশকে;
বসন্ত, প্রেম আর বৃষ্টির গান, ছিল প্রিয়তম ক্ষণ।
এখন? ট্রেন্ডিং অবসেশন!
কবিতার বই কেনার বাজেট নেই, কারও!