শব-ই-বরাতের প্রার্থনা
- সাকিব জামাল
জেগে জেগে রাত করো মোনাজাত
খোদার দরবারে চাও,
দুঃখ আছে যত মুছে দাও তত
সকলেরে সুখ দাও।
মিলেমিশে সবাই ভ্রাতৃত্বের গান গাই
হিংসা-বিদ্বেষ ভুলে,
শব-ই-বরাতে শান্তির বার্তাতে
ঐক্য ধরো তুলে।
সবার ভাগ্য সুন্দর হোক আরও
দুনিয়া ও পরকালে,
পবিত্র এই রজনী দিক সার্থকতা আনি
সব মুসলিমের ভালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন