দ্য ফেইক মিউজিক অব লাইফ
মাথা নিচু করে হাটছিলাম, রুটিনমাফিক
গন্তব্য অফিস। সমস্ত নিউরনের স্বাধীনতা যত;
ছিনতাই হয়েছে কর্পোরেট কুহুকে।
নোমাডিক ভাই আমার, এমনসব সময়ে হয়ত
নরম ঘাসের গালিচা সম্বর্ধনা আর
সোনালি রোদের মায়াবী আদর মেখে
প্রিয়তমার কাছে যেত;
চোখ, চুল, বাহারি গয়না,
পরিহিত পোশাকের ফাঁক-ফোকর
ফোকাস করে কাটিয়ে দিতো
এক রোমান্টিক দুপুর!
পাশে আমার অলটাইম ক্যারিয়ার চিন্তায়
জান যায় যায় বন্ধবীকে বললাম,
"এক কাপ চা খাই, চলো।"
ওহ্! নো! অফিসে এন্ট্রি টাইম ওভার হয় হয়!
শুরু হয় রোবট আর এআইয়ের সাথে
প্রতিযোগিতা আমাদের। সন্ধ্যা দেখি না কতকাল...
রাতে বাসায় ফিরি, হাইপারটেনশনের ঔষধসহ
টুকটাক ফোক ফিউশন শুনি। কমেন্ট করি, "নাইস সং!"
অথচ নিজেদের মিউজিক্যাল লাইফ দিয়েছি বর্গা,
লেজকাটা শেয়ালদের সিভিলাইজড চাষে!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন