যতো ব্যথা দাও
নাই ভয় আর,
ব্যথাই আমার
প্রেম উপহার ।
বলেছিলে তুমি
কাছে এসে,
তাড়িয়ে দেবে দুঃখ
ভালোবেসে ।
ভুলে গেলে আজ
ওয়াদা তোমার,
দুঃখই আমার
প্রেম উপহার ।
যতো ব্যথা দাও
নাই ভয় আর,
ব্যথাই আমার
প্রেম উপহার ।
তবুও আমি চাই
তুমিই সুখ পাও,
নতুন প্রেমে তুমি
নতুন নাও বাও!
তুমি ভালো থাকা
ভালো থাকা আমার,
বিরহই আমার
প্রেম উপহার ।
যতো ব্যথা দাও
নাই ভয় আর,
ব্যথাই আমার
প্রেম উপহার ।
---------
Lyrics: কবি সাকিব জামাল ।
---------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন