মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জুলাইয়ের গান

 জুলাইয়ের গান

সাকিব জামাল

জুলাই আসছে,  জুলাই থাকবে
জুলাই বাঁচবে চিরকাল,
জুলাই আনবে মুক্তির পয়গাম
দুর্দিনে ধরবে দেশের হাল!
জুলাই বাঁচবে চিরকাল।

সার্বভৌমত্ব নিয়ে আপোস হবে না
চলবে না কোনো দাবার চাল,
"সবার আগে বাংলাদেশ" চেতনা
জুলাইয়ের পাওয়া রক্তিম ঢাল!
জুলাই বাঁচবে চিরকাল।

যদি কখনও আবার দেশের বুকে
ফ্যাসিবাদ ফিরতে চায় কোনো রূপে,
পূর্ব দিগন্তে উঠবে জুলাইয়ের সূর্য
রুখবে সকল ষড়যন্ত্রের জাল!
জুলাই বাঁচবে চিরকাল।

------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন