মন চায় যাইতে, একবেলা, বৃষ্টির দেশে
কোথায় পাবো সই?
তালশাঁস পুড়ে হয় কালো কালো,
ধান ফুটে খই!
জ্বলে, আমার সেইরকম জ্বলে,
ছলে, তোমার ছলে।
পাইতাম সুখ যদি হইতো ডুব,
পানকৌড়ির মতো নিরলস, কুসুম জলে!
-------------
কবিতাটি দৈনিক ইনকিলাব এ প্রকাশিত।