আমাদের একটি ছাতা ছিল
এখন দুজনের দুটো ছাতা ।
     অথচ কদমফুল ভিজে যায়
     রোদে পোড়ে রক্তজবা
     ঝড়ে উড়ে যায় শিমুল
ভুলের ভ্রনে ফোটে
                    প্রেমফুল । কাঁদে
দুটি ডালে দুটি পাখি । সুর অচেনা!