মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০

ফুলের অগ্নিবাণ

ফুলের অগ্নিবাণ


ভেবে চিন্তে গাও গান ভ্রমর- ফুলের কানে,
প্রেমে সুখ স্বর্গরূপ, দুঃখ নিশ্চিত কামাগুনে,
এক ফুলে প্রেম, দুই ফুলে পাপ!
বহু ফুলে জীবন- দোযখের বাপ!
ভানে প্রেম উড়ন্ত ভ্রমর- মরে ফুলের অগ্নিবাণে।

করোনা ভাইরাস প্রতিরোধ

করোনা ভাইরাস প্রতিরোধ


করোনা ভাইরাস- প্রতিকারের কোন উপায় নেই জানা!
আক্রমণ প্রতিরোধে তাই- আতংক নয়, চাই সচেতনতা।
হলে কারো- জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট,
তাৎক্ষণিক চিকিৎসা নিতে হবে, কথা স্পষ্ট।
হাঁচি-কাশি দেবার পরে হাত ধোয়া উচিৎ ভীষণ,
চলার পথে সদা 'মাস্ক' পরা সবার প্রয়োজন।
হাত দিয়ে নাক-মুখ স্পর্শ করা যাবে না হুটহাট,
করোনা প্রতিরোধে, পরিস্কার-পরিছন্নতার ভুমিকাই বিরাট।
সচেতনা বাড়ুক সবার- থাকুক সবাই সুস্থ্য দেহ মনে,
করোনা সংক্রমণ থেকে- মুক্ত হোক মানব অতি দ্রুতক্ষণে।।

মুজিববর্ষে পণ

মুজিববর্ষে পণ


বাংলার স্বাধীনতা
লালসবুজ পতাকা
             এনে দিলেন যিনি,
তাঁকে স্মরণে
হৃদয়ে বরণে
               আমরা চিরঋণী।

মুজিববর্ষে আমরা সবাই
     তাই করেছি পণ,
তাঁর আদর্শ করবো পালন
      সারাটি জীবন।

রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০

ধর্ষককে ত্যাজ্য করা পুরুষ বলছি!

ধর্ষককে ত্যাজ্য করা পুরুষ বলছি!


"হয়ে ধর্ষণের শিকার-
লজ্জায় ঢেকো না মুখ, হে বোন আমার।
বরং রক্তবর্ণ করো চোখ যুগল, তীব্র করো কন্ঠস্বর তোমার,
ধর্ষকের বিচারের দাবীতে- দাও গগন বিদারী হুংকার।"
যে সান্ত্বনা দিতে আসবে তাকে বলে দাও, "যাও চলে,
ধর্ষকের বাবা-মাকে গিয়ে নসিহত করো- তাদের ছেলে বখে গেছে বলে।"

তোমাকে ধর্ষিতা বলে নাক ছিটকানোর দুঃসাহস নেই কারও!
ধর্ষক পশু, পুরুষ জাতি থেকে বিচ্ছিন্ন, চিরতরে ত্যাজ্য!

ধর্ষককে ত্যাজ্য করা পুরুষ বলছি, শপথ করে-
"তুমি এখনও পবিত্র নারী এই জগত সংসারে।
যতোসব লজ্জা ধর্ষকেরই হোক, বাড়ুক ওর জীবন সংকট,
মুখ ঢেকে থাকুক ও, সামাজিক ভাবে হোক বয়কট।
অনুতাপ ধর্ষকেরা করুক, সর্বোচ্চ শাস্তি নিয়ে মরুক।
তোমার জীবন আগের মতোই স্বাভাবিক চলুক।"

একাকিত্বের ফিজিক্স

একাকিত্বের ফিজিক্স


একাকিত্বের অনুভূতি আজন্ম সঙ্গী খোঁজে মন...  
সঙ্গী 'সাধক-সাধিকা' যেরূপই হোক-
পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, মহাবিশ্ব সর্বত্র এই খোঁজ চলে মানব জনমে।
অতীতের 'গুহা মানব' থেকে আগামীর 'গ্রহিক মানব' সভ্যতার কোটি কোটি বছরের অভিযোজনে-
যত চেষ্টা মানবের একাকিত্বের অনুভূতি থেকে!
ব্যক্তি একা- পরিবার খোঁজে, পরিবার একা- সমাজ খোঁজে, সমাজ একা- রাষ্ট্র খোঁজে,
রাষ্ট্র একা- বিশ্ব খোঁজে, বিশ্ব একা- অন্য গ্রহ খোঁজে, মহাবিশ্ব একা- বহুমহাবিশ্ব খোঁজে...
এতোকিছুর পর...
একা, বিদায় খোঁজে!
রয়ে যায় একাকিত্ব আগের মতো। যদিও শক্তির ব্যয় হয়, সরণ ঘটেনা- কাজ শূণ্য!

মানব জনমঃ একাকিত্বের ফিজিক্স মাত্র।