বুধবার, ৪ মার্চ, ২০২০

দীঘল রাতের হাইকুগুচ্ছ

দীঘল রাতের হাইকুগুচ্ছ

- সাকিব জামাল

১.

দীঘল রাত!
কবিতার নুপুর-
ডাকে প্রভাত!

২.

রাত দুপুর!
সূর্যের অপেক্ষায়-
নির্ঘুম সুর!

৩.

উন্মুক্ত দ্বোর,
আসেনা আলো ফিরে-
আঁধার ঘোর!

৪.

দীর্ঘকালীন-
সুসময় প্রার্থনা
ফলবিহীন!

৫.

কবি কাতর!
রাতের যাতনায়-
চাইছে ভোর।

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

বসন্তবেলায় দমকা হাওয়ায়!

বসন্তবেলায় দমকা হাওয়ায়!

- সাকিব জামাল

হঠাৎ করে তীব্র বেগে বসন্তবেলায় দমকা হাওয়ায়-
মন আকাশে জমাট মেঘে বিরহমাখা বিজলী চমকায়!
ঝলকে ওঠে নিউরণ পর্দায় মুখটি তোমার,
হারিয়ে ফেলা প্রেমের বেলায় সুখ সরবর,
পরক্ষণে বিদায় বলে স্মৃতির পাতায় ঝড় উঠে যায়!

বসন্ত বিরহ!

বসন্ত বিরহ!

- সাকিব জামাল

কী অস্বস্তিকর! বসন্তে আমার একেলা প্রহর!
বহমান বিরহে অবিরত কুয়াশামাখা ভোর,
দেবী, শিশির ভেজা পায়-
একটু নুপুর পরে আয়।
ভালোবেসে একবার কেবল হাতটি ধরি তোর!

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০

বসন্ত ভালোবাসায়- সখী কাছে আয়!

বসন্ত ভালোবাসায়- সখী কাছে আয়!

- সাকিব জামাল

বসন্ত-ভালোবাসা মিলেছে আজ এক মোহনায়!
ভালোবাসার স্রোতে, বসন্ত বিলাসে,
তোরই ভাঁজে ভাঁজে- ভেসে যেতে মন চায় ।
             ভেসে যেতে মন চায়-
মিলনের মোহনায়, ঢেউয়ে ঢেউয়ে নেঁচে নেঁচে
             যতোদূর যাওয়া যায়...
ভালোবাসার বসন্ত- এবারে বৈশ্বিক হবে!
তামাম পৃথিবীর বুকে বুকে প্রণয় লীলা রবে
আমার সঙ্গতে বাজবে সুর একান্ত ভালোবাসায়-
            ভেসে যেতে মন চায়!
            যতোদূর যাওয়া যায়...
কাছে আয়, সংশয় ভেঙে সখী- কাছে আয়....
বসন্ত-ভালোবাসা মিলেছে আজ এক মোহনায়!
-----------------
উৎসর্গঃ কফিল ও লিজা দম্পতিকে ।

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০

কুহুকুহু ডেকে যাও...

কুহুকুহু ডেকে যাও...

সাকিব জামাল

নতুনকুঁড়ি, নতুন ফুল, নতুন সুরের প্রেমে-
কুহুকুহু কে ডাকে আমায়?
               ও সে, পত্রঝরা বিরহী বৃক্ষডাল,
               দ্রোহ লুকিয়ে রাখা শিমুললাল,
               জাগরণের গানে মাতোয়ালা পাখিসব।
বিরহ ব্যথায়, শীতনিদ্রায়, ডুবন্ত হৃদয়-
দেয় দোলা ফের! বসন্ত এসেছে ...
               জেগে ওঠাে প্রেমে,
               জেগে ওঠাে দ্রোহে!
              ভালোবাসা ছড়ানো নেশায় করো কলরব।
বসন্ত এসেছে, জেগে ওঠো, কুহুকুহু ডেকে যাও....