বুধবার, ১২ আগস্ট, ২০২০

মাঝরাতে টাপুর টুপুর!

 

মাঝরাতে টাপুর টুপুর!

- সাকিব জামাল

আজ রাতে বৃষ্টি হতে পারে,
তোমার চোখের ইশারায়, সন্ধ্যাবেলায়, পেয়েছি পূর্বাভাস!
ক্যামন, ক্যামন চাহনি চোখে, প্রেম প্রেম জোনাক জ্বলে।
ঢেউ তোলে সমুদ্রে উত্তাল, আলো-জল খেলা করে।
বাষ্পেরা করে মেহেদি বাটার গান।
মেঘদল সাজায় পালঙ্ক আকাশে।
ভেসে আসে সুরভি তোমার, ভালোবেসে দখিনা বাতাস।
ক্যামন, ক্যামন চাহনি চোখে! বৃষ্টির পূর্বাভাস!


মাতাল সময় এগিয়ে চলে যেন চুপ চুপ মাঝরাতের রানার!
শীতল শীতল স্পর্শে নিস্তব্ধতা নেমে আসে ধীরে ধীরে...
বোধকরি, বিরহে জমানো এতোদিনের দীপক রাগ,
থেমে যাবে এবার- তোমার মেঘমাল্লার রাগে!


সন্ধ্যার ইংগিত মিলে যায়- মাঝরাতে গুলবাগে!
টাপুর টুপুর, ঝিরি ঝিরি...


রবিবার, ৯ আগস্ট, ২০২০

কামদেবী

 কামদেবী 

-সাকিব জামাল 

আমি প্রার্থনা করি 
তোমাকে
তুমি কামনার দেবী।
তোমাকে অবাক
বিস্ময়ে দেখি আমি!
তোমার সুউন্নত বক্ষ
তোমার পেশীময় উরু
তোমার নাভীশৃঙ্গ
তোমার তরতাজা যোনি
সবই বাসনা অগ্নি!
তুমিই তাই
একমাত্র প্রার্থিত নারী।
তোমার ঠোঁট 
তোমার চোখ
আমার ধ্বংস!
আমি নিজেকে আবিষ্কার করি
বেপরোয়া 
জ্ঞানহীন
উন্মাদ 
নাবিক
খুঁজে বেড়াই তাই
ভাস্কো দা গামা কিংবা কলম্বাসের মত
নতুন দেশ 
নতুন প্রজন্ম।
প্রার্থনা করি তোমাকে 
স্তুতি গাই তোমার 
তোমার স্তনের,
যোনির আর
রাত্রিবেলায় তোমার সুনিপুণ 
কর্মদক্ষতার।
আমার তৃষ্ণার্ত হৃদয় 
পরিপূর্ণ হোক আজি
হে কামদেবী 
তোমার অমৃত সুধায়।

ইনসমনিয়া

 

ইনসমনিয়া

- সাকিব জামাল

যেদিন ভেঙেছো প্রেমের ঘর
আমার ঘুম আসে না তারপর,
সেদিন থেকে ইনসমনিয়া চোখে
দুঃখে ভরা এই অন্তর।।


সারারাত এখন জেগে থাকি
একলা একা ঘরে,
বিরহের ঝড় বয়ে চলে
বারোটি মাস ধরে।
দু চোখের পাতা দিয়েছে আড়ি
মিলে না পরস্পর।।


চোখেরা শুধু চেয়ে থাকে
তোমার পথের দিকে,
ফিরে আসার স্বপ্ন সকল
চায় না হোক ফিকে।
তোমার অপেক্ষায় চোখের পাতায়
নির্ঘুম অষ্ট প্রহর।।


আগস্টের শপথ

 

আগস্টের শপথ

- সাকিব জামাল

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করা হয়েছে,
বাঙালির কলঙ্ক তিলক মুছে গেছে কিছুটা।  
তবে জাতি পুরোপুরি কলঙ্কমুক্ত হয় নি বোধহয়!
হলফ করে বলা যায়, বঙ্গবন্ধুর সোনার বাংলায়-
যেসব দুর্বৃত্ত, দুর্জন ব্যক্তিরা এখনো
প্রতিনিয়ত বঙ্গবন্ধুর আদর্শকে খুন করছে,
মুখোশের আড়ালে থেকে, পঁচাত্তরের খুনিদের মতো-
ওরাও ভয়ঙ্কর ভীষণ! ওদের বিচার হওয়া উচিত।
মনস্তাত্ত্বিক ফাঁসি চাই ওদের।
চাই সামাজিকভাবে বয়কট করে-
মানসিকভাবে দূর্বল করে দেয়া হোক ওদের।
সর্বস্তরের বাঙালিকে, আগস্টে, নিতে হবে আদর্শিক শপথ,
দেশের দুর্বৃত্তায়নের চক্র ভেঙে ফেলাই হলো-
প্রস্তাবিত মনস্তাত্ত্বিক ফাঁসি কার্যকর করবার একমাত্র পথ।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

চিরন্তন দু'খন্ড মেঘ!

চিরন্তন দু'খন্ড মেঘ!

- সাকিব জামাল

জন্মসূত্রে পাওয়া দু'চোখে চিরন্তন দু'খন্ড মেঘ-
জীবনজুড়ে ঘুরে ঘুরে নেঁচে বেড়ায়।
দুঃখরা যখন মুখরিত হয়ে ওঠে-
পাহাড়ীনাক, দুপাশে যার উপত্যকা, সেখানে বৃষ্টি নামে,
অথৈ সাগরের লোনাজলের মতো! কী দুঃসহ!
তৃষ্ণার্ত মন- সে জলে চুমুক দিতে পারে না!
তবুও সম্ভব নয়, মেঘেদের থেকে দূরে থাকা-
যদিও মাঝেমধ্যে সুখ সুখ অনুভূতি হয়,
যখন দুঃখরা কিছুটা সুপ্ত থাকে, বৃষ্টি বিরাম নেয় খানিক!
এভাবে, মূলত দুঃখদের চুমু খেয়ে খেয়ে-
বৃষ্টির শেষ স্রোত পর্যন্ত চলে অপেক্ষা দু'চোখের।
সীমানাহীন জলে ডুব দেয় জীবন, একদিন!