বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

খোয়াবভঙ্গ

 খোয়াবভঙ্গ

- সাকিব জামাল


আলো, শব্দে মেঘের নুপুর বাজে

মন আমার ময়ূরডানায় সাজে।

বাতাসে ভেসে ভেঙে ফেলি কপাট

যতখানি পারি করবো বৃষ্টি লোপাট!

হঠাৎ পড়ি মায়াবী এক ফাঁদে

নাঁচে 'পরি' একটি বাড়ির ছাদে!

মোড় ঘুরিয়ে উড়াল দিলাম তখন 

তাল মিলাতে 'তা ধিন ধিন' প্রবণ।

কাছে যেতে হারিয়ে গেল সে

মেঘ ভেঙে ইতোমধ্যে রোদ উঠেছে!

বৃষ্টিজলে স্নান কারার স্বপ্ন হলো শেষ 

খাঁ খাঁ রোদে পোড়ে এখন আমার অন্তরদেশ!

অনিবার্য বিচ্ছেদ

 অনিবার্য বিচ্ছেদ

- সাকিব জামাল


অবিশ্বাসে যখন মনের আড়াল হয় মন, 

অতীত স্মৃতিগুলো- 

সাদাকালো হয়ে যায়!

রঙিন প্রেমের- 

সব ধমনী, শিরা, উপশিরা 

ভোগে ভীষণ রক্ত শূন্যতায়!

ভালোবাসা তখন ক্লিনিক্যালি ডেড! 

শুরু হয়...

প্রাণহীন, একা থাকার দিন।

অবিশ্বাসে অনিবার্য বিচ্ছেদ।।

নফস

 নফস

- সাকিব জামাল


চাঁদের পাশে মেঘেরা ভাসে

প্রেমের পাশে ভাসে বিরহ!

তোমার ভেলায় ভাসি আমি

আলো আঁধারের গল্পসহ!

অবরুদ্ধ সত্যগান

 অবরুদ্ধ সত্যগান

- সাকিব জামাল


মাঝেমাঝে দু, একটি 'গায়ক' পাখি উঁকি দেয়,

কথা বোনে, করে সত্যের গান!



তখন হঠাৎ... 

আকাশে ওড়ে শকুনের দল, 

সাঙ্গোপাঙ্গরা চিল, ঈগল!

গায়ক পাখিদের ভয় দেখায়,

বলে ইঙ্গিতে, ইশারায়-  

"যদি কথা কও, গাও গান 

আর আমজনতা শোনে,

টুঁটি চেপে ধরা হবে, 

গেলে যেতেও পারে প্রাণ!"



এরপর থেকে... 

কন্ঠে অথবা কলমে- 

কথা ও গান অবরুদ্ধ হয়ে পরে দিন দিন!

শনিবার, ১৫ মে, ২০২১

যুগপথ অতৃপ্তি

 যুগপথ অতৃপ্তি

- সাকিব জামাল


একটি কালো ভ্রমর বসেছিল গোলাপের বুকে। 

গল্প চলছিলো অন্তরঙ্গ প্রেমের। 

গল্প চলতে থাকে, 

অথচ দু'জনে কল্পনায় ভাসে ভিন্নতায়!

আনমনে, ভ্রমর উড়ে যায়- 

রক্তজবার বুকে!

গোলাপ অনুভব করে- 

রঙিন প্রজাপতির ছোঁয়া!


আত্মার অমিলনে যুগপথ অতৃপ্তি দেহজ যুগলে!